
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রায় ১৩ বছর পর আবার কলকাতায় আসছেন ভাইজান। শেষ বার ‘ওয়ান্টেড’ ছবির প্রচারে তিলোত্তমার বুকে পা রেখেছিলেন সলমন। মাঝের ১৩ টা বছর পেরিয়ে ফের তিলোত্তমাবাসী কাছে পেতে চলেছে সলমান কে।
আগামী ১৩ মে ইস্টবেঙ্গল ক্লাবের মাঠে কনসার্টে অংশ নেবেন বলিউডের ভাইজান। এর আগে জানা গিয়েছিল, জানুয়ারি মাসে ‘দ্য-ব্যাং’ ট্যুরের অংশ হিসেবে কলকাতায় আসতে পারেন সলমন। কিন্তু সেই পরিকল্পনা ভেস্তে যায়।এ বারে সলমনের টিমের তরফে ১৩ মে শনিবার চূড়ান্ত সিলমোহর দেওয়া হল। কনসার্ট শুরু হবে সন্ধ্যা ৬টা থেকে। শুধু সলমন নন, তাঁর সঙ্গে মঞ্চ মাতাবেন এক ঝাঁক তারকা। থাকছেন সোনাক্ষী সিন্হা, জ্যাকলিন ফার্নান্ডেজ়, প্রভু দেবা, আয়ূষ শর্মা। অন্য দিকে, গানে দর্শকের মন জয় করবেন গুরু রণধওয়া। সম্প্রতি সলমান কে একাধিক বার প্রান নাশের হুমকি দেওয়া হয়েছে যে কারনে তার কনসার্ট জুড়ে থাকতে চলেছে বিশেষ নিরাপত্তা।সলমনের কনসার্ট নিয়ে ইতিমধ্যেই উত্তেজনা ছড়িয়েছে রাজ্যে। অনলাইনে দ্রুত গতিতে বিক্রি হচ্ছে টিকিট।
সূত্রের খবর, শো-র টিকিটের নূন্যত্তম মূল্য ধার্য্য হয়েছে ৯৯৯ টাকা । এর পরে দাম যথাক্রমে ১ ১৫০০ টাকা, ১৬৫০ টাকা, ২৫০০ টাকা, ৩৫০০ টাকা ধার্য করা হয়েছে। টিকিটের সর্বোচ্চ মূল্য ধার্য করা হয়েছে ২৫ হাজার টাকা।এই শো-র দর্শকাসনেও থাকছে চমক শোনা যাচ্ছে,সলমনের অভিনীত বিভিন্ন ছবির নামানুসারে ভাগ করা হয়েছে দর্শকাসন গুলি। যেমন ভাইজান জোন, টাইগার জোন, ওয়ান্টেড জোন ইত্যাদি।
প্রসঙ্গত, ইদে মুক্তি পাচ্ছে তাঁর প্রতীক্ষিত ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’। তার পর ২৪ এপ্রিল দুবাইতে কনসার্টে অংশ নেবেন তিনি। ফিরে এসে নতুন ছবির প্রমোশন করবেন অভিনেতা , তার পরই ১৩ই মে কলকাতায় পা রাখবেন সলমন। ভাইজানের কলকাতা কনসার্ট নিয়ে ইতিমধ্যেই জনগনের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে।
