Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

Entertainment

2 years ago

Saba-Hritik: প্রেম ভাঙলো কি হৃতিকের ১৭ বছরের ছোটো সাবার সাথে? গুজবের উত্তর মিললো তাঁর থেকে

Saba-Hritik
Saba-Hritik

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সম্পর্কের শুরু হওয়া থেকে সাবার সঙ্গে বয়সের পার্থক্য নিয়ে নানা কটূক্তির মুখে পড়েছেন হৃতিক রোশন। কিছুদিন ধরেই সাবার সঙ্গে প্রেমের বিচ্ছদের রটনা মাথাচাড়া দেয় তবে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলছে তাঁদের ফ্যানদের! উল্লেখ্য, অভিনেত্রী সাবা আজাদকে ছাড়াই আম্বানির বিয়েতে হাজির হয়েছিলেন হৃতিক রোশন যা ব্রেকআপের গুজবটাকে আরো উস্কে দিয়েছিল। এক মাস আগে থেকেই তাঁর প্রেমিকা হওয়ার জন্য অনেক মাশুল গুনতে হয়েছে তাঁকে, এমন কথা বলে বিস্ফোরক হয়েছিলেন সাবা। আরো  তিনি জানিয়েছিলেন যে সুপারস্টার প্রেমিকের সঙ্গে নাম জড়িয়ে যাওয়ায় একের পর এক কাজ হারাচ্ছেন তিনি। প্রশ্ন উঠেছিল, তবে কি বিয়ের পর হৃতিকের প্রেমও ভাঙল?  

কেরিয়ারের প্রথমেই ইন্টিরিয়র ডিজাইনার সুজান খানকে বিয়ে করে নিয়েছিলেন হৃতিক। তারপর ১৪ বছরের দাম্পত্যে ইতি টেনে নিজেদের মতো জীবন বেছে নেন তাঁরা তবে আজও প্রাক্তন জুটির বন্ধুত্ব অটুট। সাবার সঙ্গে ব্রেকআপ জল্পনা নিয়ে মুখে একটা শব্দও খরচ করেননি হৃতিক বরং প্রেমিকার হাতে হাত ধরে মিডিয়ার মুখোমুখি হয়ে মোক্ষম জবাব দিয়ে বুঝিয়ে দিলেন যে একসঙ্গেই রয়েছেন তাঁরা। গত রবিবার হৃতিক ও সাবাকে একটি মুভি যার নাম ডেডপুল অ্যান্ড উলভারিন দেখার জন্য একটি মাল্টিপ্লেক্সে হাজির হন তাঁরা, সেখানেই পাপারাৎজিদের ক্যামেরায় বন্দি হন তাঁরা। সাবা ও হৃতিকের ভিডিয়ো শেয়ার করে একজন রেডিটর লিখেছেন,'সাবা-হৃতিক একসঙ্গেই আছেন। কোনো ব্রেকআপই হয়নি। ভিডিও ক্লিপটিতে হৃতিকের হাত ধরেছিলেন সাবাকে আর একদম নৈমিত্তিক পোশাকে দেখা মিলেছে। মাস্কে মুখ ঢেকে থিয়েটারেতে পৌঁছেছিলেন তাঁরা। টলিউড থেকে বলিউড যা চারিদিকে সম্পর্ক ভাঙার হিড়িক লেগেছে সেখানে সাবা-হৃতিককে একসঙ্গে দেখে হাঁফ ছেড়ে বাঁচলো তাঁদের ভক্তরা!  

প্রসঙ্গত, কয়েকদিন আগে একটি রেডিট পোস্টে বলা হয়েছিল যে কিভাবে সাবাকে ছাড়াই অনন্ত আম্বানির বিয়েতে আর চলচ্চিত্র নির্মাতা-কোরিওগ্রাফার ফারাহ খানের মা মেনকা ইরানির শেষকৃত্যেও হৃতিককে দেখা গেছে প্রেমিকাকে ছাড়া। সাবার সর্বশেষ গানেরও প্রচার সোশ্যাল মিডিয়ায় করতে দেখা যায়নি হৃতিককে যার ফলে নেটিজেনরা মনে করেছিল দূরত্ব তৈরি হয়েছে দুজনের। পোস্টের ক্যাপশনে লেখা ছিল, ‘এইচআর-সাবার কি ব্রেকআপ??? এ নিয়ে দ্বিতীয়বার তাঁকে দেখা গেল তাঁকে ছাড়া। প্রথমটি আম্বানির বাড়িতে, আর এখন ফারাহ খানের বাড়িতে, পরিবর্তে সে তার মায়ের সাথে ছিল আর তিনি তার সর্বশেষ গানের প্রচারও করেননি। সম্পর্কের পাট কি চুকলো?’

You might also like!