Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

Entertainment

5 months ago

Deepika Comeback: মাতৃত্বের বিরতি কাটিয়ে ফের ক্যামেরার সামনে দীপিকা, দ্বিতীয় প্রেগন্যান্সি পর্বেও কাজের জোশে চমকে দিলেন নায়িকা

Deepika Padukone and Ranveer Singh welcomed their first child, daughter Dua
Deepika Padukone and Ranveer Singh welcomed their first child, daughter Dua

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ২০২৪ সালের সেপ্টেম্বরে প্রথম সন্তানের জন্মের পর কিছুদিন নিজেকে আড়ালে রেখেছিলেন দীপিকা পাড়ুকোন। মাতৃত্বের সময়টা তিনি কাটিয়েছেন সম্পূর্ণ ব্যক্তিগত পরিসরে। তবে সেই বিরতি ভেঙে অবশেষে আবারও শ্যুটিং ফ্লোরে ফিরলেন বলিউডের এই ‘কুইন ডিপি’।

সম্প্রতি পরিচালক পুনীত মালহোত্রা তাঁর সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন, যেখানে দেখা যায় শ্যুটিং সেটে দীপিকার সঙ্গে প্রাণখোলা মুহূর্তে ধরা পড়েছেন তিনি। সাদা পোশাকে দীপিকার উপস্থিতি ছিল নজরকাড়া, মুখে স্পষ্ট ‘প্রেগন্যান্সি গ্লো’। যদিও এটি কোনও সিনেমার কাজ নাকি বিজ্ঞাপনের শ্যুট— তা নিয়ে স্পষ্ট কিছু জানাননি পরিচালক। তাঁর ক্যাপশন— “Back on set with the best!”— জল্পনা আরও বাড়িয়েছে। ছবিতে দীপিকাকে দেখা গেলেও, খুব সন্তপর্নেই নায়িকার স্ফীতোদর প্রকাশ্যে আসতে দেননি পরিচালক। ছবিতে দেখা গেল পরিচালকের কাঁধে মাথা রেখেছেন দীপিকা। মুখের কোণায় হাসি অটুট।


এদিকে, বলিউডে ইতিমধ্যেই জোর গুঞ্জন, দ্বিতীয়বার মা হতে চলেছেন দীপিকা। সম্প্রতি তিনি ও তাঁর স্বামী রণবীর নিজেরাই এই সুখবর শেয়ার করেছেন। রবিবার সকালে প্রেগন্যান্সি টেস্ট কিটের পজেটিভ রেজাল্ট হাতে মেয়ে দুয়ার ছবি শেয়ার করেন। জানিয়ে দেন, বড় দিদি হতে চলেছে তাঁদের দেড় বছরের মেয়ে। চমকের বিষয়, এই অবস্থাতেও কাজ থামাচ্ছেন না দীপিকা। শোনা যাচ্ছে, দক্ষিণী সুপারস্টার অল্লু অর্জুনের আসন্ন ছবি  ‘রাকা’-য় অ্যাকশন দৃশ্যে দেখা যেতে পারে তাঁকে। পাশাপাশি শাহরুখ খান-এর সঙ্গে ‘কিং’ ছবির কাজও শেষ করার পরিকল্পনা রয়েছে।

২০১৮ সালে ইতালিতে বিয়ের পর থেকে ব্যক্তিগত ও পেশাগত— দুই জীবনই সমান দক্ষতায় সামলেছেন দীপিকা। এবারও তার ব্যতিক্রম নয়। দ্বিতীয়বার মাতৃত্বের পথে থেকেও কাজের প্রতি তাঁর নিষ্ঠা মুগ্ধ করছে অনুরাগীদের। সব মিলিয়ে, মা হওয়ার আনন্দের মাঝেও দীপিকার এই কর্মোদ্যম বলিউডে নতুন উদাহরণ তৈরি করছে বলেই মনে করছেন অনেকে।


You might also like!