Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

Entertainment

2 years ago

Sonakshi Sinha: বিয়ের দিন মায়ের কান্না নিয়ে মুখ খুললেন সোনাক্ষী

Sonakshi Sinha
Sonakshi Sinha

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃগত ২৩ জুন দীর্ঘদিনের প্রেমিক জহির ইকবালকে বিয়ে করেছেন সোনাক্ষী। সোনাক্ষী সিনহা ও জহির ইকবালের বিয়েতে কোনো আড়ম্বর ছিল না।

মুম্বাইয়ে বান্দ্রার বাড়িতেই আইনি মতে বিয়ে করেন তাঁরা। বিয়েতে আবেগে ভাসেন সোনাক্ষী ও জহির। কিন্তু কান্নায় ভেঙে পড়েছিলেন অভিনেত্রীর মা। একটি পোস্ট করে জানালেন সোনাক্ষী সিনহা।সম্প্রতি সোনাক্ষী এক সাক্ষাৎকারে জানিয়েছেন, বিয়ের পরে তেমন কোনো বদল আসেনি তাঁর জীবনে। ভালোই আছেন।

কিন্তু থেকে থেকে মা–বাবার কথা মনে পড়ছে। বিয়ের দিনের কয়েকটি ছবি শেয়ার করেছেন সোনাক্ষী। কোথাও দেখা যাচ্ছে অশ্রুবিহ্বল চোখে সোনাক্ষীকে জড়িয়ে ধরেছেন তাঁর মা। কোথাও আবার দেখা যাচ্ছে, বাবার হাত শক্ত করে ধরে আছেন অভিনেত্রী।

সোনাক্ষী তাঁর পোস্টে লিখেছেন, ‘বিয়ের দিন মা যখন উপলব্ধি করতে পারলেন, আমি আর এ বাড়িতে থাকব না, তখনই কান্নায় ভেঙে পড়লেন।আমি বললাম, মা, চিন্তা কোরো না। জুহু থেকে বান্দ্রার দূরত্ব মাত্র ২৫ মিনিটের। আজ যেন একটু বেশিই তাঁদের কথা মনে পড়ছে।’

প্রতি রাবিবার নাকি সিনহা পরিবারে একটি বিশেষ পদ রান্না হয়। সেই প্রসঙ্গে সোনাক্ষী লিখেছেন, ‘আশা করছি, রোববারের বিশেষ পদ সিন্ধি কারি আজ বাড়িতে রান্না হয়েছে। খুব শিগগিরই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।’


You might also like!