Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

Entertainment

1 year ago

Raktabeej 2 song:নুসরতের মোহনায় মাতোয়ারা ‘রক্তবীজ ২’-এর আইটেম সং

raktabeej 2 song
raktabeej 2 song

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক :উইন্ডোজ মানেই পারিবারিক আবহে গল্প বলার জুটি—শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। তবে বহুদিনের চেনা ধারা থেকে বেরিয়ে তারা ধীরে ধীরে ছবিতে আনছেন নানা চমক। ২০২৩ সালে প্রথমবার পুজো রিলিজ হিসেবে আসে তাঁদের প্রযোজনা সংস্থার ছবি, আর সেটিই ছিল প্রথম থ্রিলার—‘রক্তবীজ’। দর্শকদের কাছে ছবিটি বিপুল সাড়া ফেলে। এবার সেই ধারাবাহিকতায় পুজোয় আসছে সিক্যুয়েল ‘রক্তবীজ ২’। নতুন গল্পে রয়েছে আগের চেয়েও দ্বিগুণ চমক, যার ঝলক ইতিমধ্যেই দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।

এবার সামনে এল আরও এক চমক। এই ছবিতে বিশেষ এক ভূমিকায় দেখা যাবে নুসরত জাহানকে এ কথা ইতিমধ্যে সবাই জানেন। এবার সামনে এল এই ছবিতে নুসরতের বহু প্রতীক্ষিত আইটেম গান ‘অর্ডার ছাড়া বর্ডার ক্রস’। যা ইতিমধ্যেই বেশ পছন্দ হয়েছে দর্শকের। উল্লেখ্য, এই গান ও তার দৃশ্যায়ন যে কোনও বলিউডের ছবির আইটেম সংকে পিছনে ফেলবে। গানের শেষটুকু দেখে বোঝাই যাচ্ছে যে শত্রুকে ধরতে তদন্তকারী অফিসার পঙ্কজ সিংহ ও অফিসার সংযুক্তা মিত্র তৎপর।

দিন কয়েক আগে ‘ও বাবুর মা’ গান প্রকাশ্যে এনে ‘ভাষা বিদ্বেষে’র মাঝে দুই বাংলাকে মিলিয়ে দিয়েছিলেন। এবার পরবর্তী গান রিলিজের আগেও মাঠে নেমে পড়েছেন পরিচালক-প্রযোজকদ্বয়। আর সেই গানেরই লাইন- ‘অর্ডার ছাড়া বর্ডার ক্রস করতে যেও না…।’ কিন্তু কোন প্রেক্ষিতে এই গান? আসলে উইন্ডোজ বরাবর চিত্রনাট্য মাফিক গল্পের সঙ্গে গানের সাযুজ্য বজায় রেখেছে। তাঁদের ছবিতে গুরুত্ব অনুযায়ী গল্পের সঙ্গে পরিবেশিত হয়ে এসেছে গান। যেখানে গান আলাদা করে একটা চরিত্র হয়ে ওঠার চেষ্টা করে। ‘রক্তবীজ ২’-এর ক্ষেত্রেও তার অন্যথা হবে না। এবার নন্দিতা-শিবপ্রসাদের ফ্রেমে ফুটে উঠবে রাষ্ট্রপতি পদে থাকাকালীন প্রণব মুখোপাধ্যায়ের বাংলাদেশ সফরের কাহিনি। যেখানে ‘চিকিৎসক মুখোশে’র আড়ালে ‘রক্তবীজ’-এর মতো সন্ত্রাস লালন করতে দেখা যাবে মুনির আলমকে। যাদের কাছে ‘মকসদ’ই মূল। সন্ত্রাসবাদীদের শায়েস্তা করতে এবং রাষ্ট্রপ্রধানের নিরাপত্তার খাতিরে সীমান্ত পারাপার করবে পুলিশ অফিসার সংযুক্তা এবং কেন্দ্রীয় তদন্তকারী অফিসার পঙ্কজ সিনহা। বর্তমানে যখন ‘অনুপ্রবেশ’ ইস্যুতে রাজ্য রাজনীতিতে তুমুল হইচই, তখন সেই আবহেই ‘রক্তবীজ ২’-এর সতর্কবাণী ‘অর্ডার ছাড়া বর্ডার ক্রস করতে যেও না…।’ এই গানের ক্যাচলাইনের নেপথ্যে শিলাজিৎ হলেও গানের কথায় হাত মিলিয়েছেন জিনিয়া সেন। গেয়েছেন ‘ডাকাতিয়া বাঁশি’ খ্যাত শ্রেষ্ঠা দাস।

You might also like!