Breaking News
 
Seva Jyoti Sankalp Yatra: ঝাবুয়ায় সেবা জ্যোতি সংকল্প যাত্রা, বুধবার ভার্চুয়ালি বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী Puja Parikrama 2026 Details: সপ্তমী থেকে পরিবহণ দফতরের পুজো পরিক্রমার স্পেশাল পরিষেবা, কোথায় ঘুরবেন, টিকিট কত, জানুন একনজরে Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান

 

Entertainment

6 months ago

Celebrity Baby Joy: ‘আমরা এখন চারজন’—মাতৃত্বের নতুন অধ্যায় শুরু হতেই আবেগঘন বার্তা সোনমের,আহুজা পরিবারে খুশির জোয়ার

Sonam Kapoor welcomes second child
Sonam Kapoor welcomes second child

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  আবারও মাতৃত্বের আনন্দে ভাসলেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। ২৯ মার্চ তাঁর কোল জুড়ে এসেছে এক ফুটফুটে পুত্র সন্তান। স্বামী আনন্দ আহুজা-র সঙ্গে এই সুখবর নিজেই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।

পোস্টে সোনম জানিয়েছেন, ‘সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমি আর আনন্দ ২৯ মার্চ আরও একবার পুত্র সন্তানের মা-বাবা হলাম।’ আরও যোগ করেন, ‘আমাদের পরিবার এখন আরও একটু বড় হয়ে গেল। ছোট্ট সোনার আগমনে আমরা খুশির জোয়ারে ভাসছি। বায়ু ওর ছোট ভাইকে স্বাগত জানাতে পেরে খুব খুশি। এই নতুন প্রাণ আমাদের পরিবারকে আরও প্রাণবন্ত করে তুলেছে। এবার আমরা চারজন জীবনের আরও এক নতুন গল্প লিখব।’ 


সুখবর প্রকাশ্যে আসতেই শুভেচ্ছার বন্যা বয়ে যায়। বলিউডের সহকর্মী থেকে অনুরাগী—সকলেই ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অভিনেত্রীকে। করিনা কাপুর, রিয়া কাপুর, হুমা কুরেশি-সহ বহু তারকা শুভেচ্ছা জানিয়েছেন নবদম্পতিকে। করিনা কাপুর শুভেচ্ছাবার্তায় লিখেছেন, ‘অভিনন্দন সোনা এবং আনন্দ’।  

উল্লেখ্য, ২০২২ সালে প্রথম সন্তানের জন্ম দেন সোনম। প্রায় চার বছর পর দ্বিতীয়বার মা হয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন তিনি। প্রসঙ্গত, সোনমের গর্ভাবস্থার গুঞ্জন শুরু হয়েছিল গত সেপ্টেম্বরে। বেশ কিছু অনুষ্ঠানে সোনম অংশ নেওয়ার পরই অন্তঃসত্ত্বা গুঞ্জন জোরাল হয়। যা পরে নিজেই নিশ্চিত করেন অভিনেত্রী। অভিনব কায়দায় মেটারনিটি ফটোশুটের মাধ্যমেই বেবি বাম্প প্রদর্শন করেন আহুজা ঘরনি। প্রিন্সেস ডায়ানার ফ্যাশন থেকে অনুপ্রাণিত হয়ে হট পিঙ্ক পোশাকে শেয়ার করা ছবিতে উঁকি দিচ্ছিল স্ফীতোদর। আর ক্যাপশনে লিখেছিলেন, ‘মাদার’।বরাবরের মতো এবারও তাঁর মাতৃত্বকালীন ফটোশুট সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়া ফেলেছিল। বলা বাহুল্য, নতুন সদস্যকে ঘিরে এখন এই তারকা পরিবারে খুশির আবহ—আর সেই আনন্দেই ভাসছেন সোনম ও আনন্দ। 

You might also like!