Entertainment

3 years ago

Whatsapp: হোয়াটসঅ্যাপের পুরনো ম্যাসেজ ফিরে পেতে চান?দেখে নিন পদ্ধতি

new feature is coming on whatsapp
new feature is coming on whatsapp

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আমরা অনেক সময় ফোন মেমোরি বাড়ানো জন্য বেশ কিছু ডাটা নিমিষে ডিলিট করে দি। হতেই পারে আপনার কিছু পুরনো কথোপকথন পুনরায় ফিরে দেখতে প্রয়োজন হবে। সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ আনতে চলেছে নতুন এক ফিচার। জানা গিয়েছে, এবার তারিখ দিয়েই পুরনো মেসেজ খুঁজে পাওয়া যাবে। ব্যক্তিগত চ্যাট বক্স কিংবা গ্রুপ মেসেজের ক্ষেত্রে তারিখ দিয়ে সার্চ করেই পৌঁছে যাওয়া যাবে সেই দিনের কথোপকথনে। আপাতত কিছু iOS অর্থাৎ আইফোন ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ (WhatsApp) বিটা ভার্সানে ফিচারটি পরীক্ষামূলক ভাবে চালু হয়েছে। তবে খুব শীঘ্রই আন্ড্রয়েডে এই ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ। 

কিভাবে ফিরে পাবেন পুরনো ম্যাসেজঃ 

১) প্রথমে হোয়াটসঅ্যাপের ব্যক্তিগত কিংবা গ্রুপ চ্যাট ওপেন করুন।

২) এবার সার্চ উইনডোতে গিয়ে ক্যালেন্ডারের আইকনে টাচ করুন।

৩) এবার যে তারিখের মেসেজ পড়তে চান, সেই তারিখটি বেছে নিন।

৪) স্ক্রল ব্যাক করলেই একলাফে সেই দিনের মেসেজে পৌঁছে যাবেন।

৫) সেই গ্রুপ বা ব্যক্তির থেকে প্রথম যে মেসেজ এসেছিল, সেখানেও পৌঁছে যেতে পারবেন অনায়াসে।

তবে এখনই প্রত্যেক ইউজার এই ফিচারটি দেখতে পাবেন না। সকলের জন্য এই পরিষেবা শীঘ্রই চালু করবে হোয়াটসঅ্যাপ। ফলে পরবর্তীতে এই অ্যাপটি আপডেট করে ফিচরাটি ব্যবহার করা যাবে।

You might also like!