Entertainment

3 years ago

Nawazuddin Siddiqui : এবার নওয়াজ প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য অভিনেতার ভাইয়ের

Nawazuddin Siddiqui
Nawazuddin Siddiqui

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ হঠাৎই নওয়াজের বিরুদ্ধে করা সব অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন অভিনেতার পরিচারিকা স্বপ্না। ক্ষমাও চেয়েছেন তিনি, এর পাশাপাশি আলিয়ার দিকে ঘুরে গিয়েছে সমস্ত অভিযোগের অভিমুখ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এবার মুখ খুললেন অভিনাতার ভাই শামাস। 

টুইট করে তিনি জানান, নওয়াজ স্বপ্নাকে টাকা দিয়েছেন তাঁর পক্ষ নিয়ে কথা বলার জন্য। নওয়াজ়ের উদ্দেশে এর পর তাঁর প্রশ্ন, ‘‘কত জনকে এ ভাবে কিনে নেবে? ’’ অপরদিকে আলিয়ার আইনজীবী রিজওয়ান সিদ্দিকিও সরব হয়েছিলেন এই বিষয়ে। সেই টুইট ও ভাগ করেছেন অভিনেতার ভাই। 

প্রসঙ্গত, নওয়াজ এবং তাঁর ভাইয়ের বিবাদের বিষয়ে ইন্ডাস্ট্রিতে সকলেই জানেন। কয়েক বছর আগে তিনি নওয়াজের কাজকর্ম দেখাশোনা করতেন। এমনকি, একটি ছবিও পরিচালনা করেছিলেন। ‘বোলে চুড়িয়াঁ’ ছবিতে নওয়াজ ছিলেন মুখ্য চরিত্রে। ছবিটি মুক্তির আগে তাঁরা কুৎসিত ঝগড়ায় জড়িয়ে পড়েছিলেন। 

টাকাপয়সা ও খাবার ছাড়া দুবাইয়ের বাড়িতে পরিচারিকাকে আটকে রাখার অভিযোগ উঠেছিল আগেই। সমাজমাধ্যমে পরিচারিকার কাঁদো-কাঁদো ভিডিয়ো পোস্ট করেছিলেন নওয়াজের স্ত্রী আলিয়া সিদ্দিকির আইনজীবী রিজ়ওয়ান সিদ্দিকি। তারপরই শোনা যায় স্বপ্নাকে দুবাই থেকে আনানোর ব্যবস্থা করছেন নওয়াজ। হঠাৎই এই ভোলবদল নিয়ে মন্তব্য করার সুযোগ ছাড়লেন না শামাস। 

You might also like!