KS Chithra: রাম মন্দির প্রতিষ্ঠার আগে তীব্র আক্রমণের মুখে জাতীয় পুরস্কাপ্রাপ্ত গায়িকা চিত্রা!

KS Chitra (File Picture)
KS Chitra (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সমাজ মাধ্যমে একটি ভিডিওতে উঠে এসেছে রাম মন্দিরের প্রতিষ্ঠার আগে 'শ্রী রাম, জয় রাম, জয় জয় রাম' মন্ত্রটি জপ করতে এবং প্রদীপ জ্বালাতে অনুরোধ করেছেন গায়িকা কেএস চিত্রা। আর ঠিক সেই কারণেই তীব্র ট্রোলের মুখে পড়লেন জাতীয় পুরস্কাপ্রাপ্ত প্লেব্যাক গায়িকা কেএস চিত্রা।

উক্ত ভিডিওতে দেখা যাচ্ছে, 'শ্রী রাম, জয় রাম, জয় জয় রাম' মন্ত্রটি জপ করতে এবং প্রদীপ জ্বালাতে অনুরোধ করেছেন গায়িকা কেএস চিত্রা। ভিডিয়ো শেষ হয়েছে ‘লোকসমস্থ সুখীনো ভবান্তুর মাধ্যমে।’ যদিও ভিডিওটি গায়িকার নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলিতে দৃশ্যমান নয়। তবে অনেকেই গায়িকার বিরোধিতা করে প্রশ্ন তুলেছেন, 'কীভাবে অযোধ্যার ইতিহাস এবং বাবরি মসজিদ ধ্বংসের কথা তিনি সহজেই ভুলে গেলেন?'

শেয়ার করুন:

You might also like!