Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

Entertainment

5 months ago

Christmas Release Clash: বড়দিনে বক্স অফিসে ঝড় তুলতে প্রস্তুত ‘কিং’, ২৫০ কোটিতে ডিস্ট্রিবিউশন কিনল পেন মারুধর

Shah Rukh Khan's upcoming film King
Shah Rukh Khan's upcoming film King

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  চলতি বছরের সবচেয়ে প্রতীক্ষিত বলিউড ছবিগুলোর মধ্যে অন্যতম ‘কিং’। শাহরুখ খান অভিনীত এই মেগা বাজেট ছবিকে ঘিরে ইতিমধ্যেই বাড়ছে উত্তেজনা। বিশেষ করে প্রেক্ষাগৃহ মালিকদের কাছে এই ছবি যেন ব্যবসার নতুন আশার আলো। বড়দিনের মরশুমে মুক্তি পেতে চলা এই অ্যাকশনধর্মী ছবির বাজেট প্রায় ৪০০ কোটি টাকা বলে জানা যাচ্ছে।

ইন্ডাস্ট্রি সূত্রে খবর, নামী ডিস্ট্রিবিউশন সংস্থা  'পেন মারুধর' ইতিমধ্যেই প্রায় ২৫০ কোটি টাকায় ছবিটির সর্বভারতীয় থিয়েট্রিক্যাল স্বত্ব কিনে নিয়েছে। শাহরুখ খানের প্রযোজনা সংস্থার সঙ্গে এই প্রতিষ্ঠানের সম্পর্ক দীর্ঘদিনের। এর আগে ‘জওয়ান’, ‘ডাঙ্কি’, ‘জিরো’, ‘বদলা’, ‘ইত্তেফাক’ সহ বহু ছবি মুক্তির নেপথ্যে রয়েছে এই সংস্থা। ‘কিং’-এর অন্যতম বড় আকর্ষণ হল, এই ছবির মাধ্যমে প্রথমবার একসঙ্গে পর্দা ভাগ করতে চলেছেন শাহরুখ খান ও তাঁর মেয়ে সুহানা খান। বাবা-মেয়ের এই অনস্ক্রিন জুটি নিয়েই দর্শকদের আগ্রহ তুঙ্গে।


এছাড়াও ছবিতে রয়েছেন একঝাঁক তারকা—দীপিকা পাডুকোন থেকে রানি মুখোপাধ্যায়, অভয় ভার্মা, আরশাদ ওয়ারসি সহ আরও অনেকে।  পরিচালনার দায়িত্বে রয়েছেন সিদ্ধার্থ আনন্দ। আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে এই তারকাখচিত ছবি, যার ঘোষণা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় করেছেন শাহরুখ নিজেই।

তবে বড়দিন মানেই বক্স অফিসে কঠিন প্রতিযোগিতা। ‘কিং’-এর সঙ্গে একই সময়ে মুক্তির তালিকায় রয়েছে হলিউডের বড় বাজেটের ছবি  ‘অ্যাভেঞ্জার্স ডুমসডে’, ‘ডিউন ৩’, ‘জুমানজি’। ফলে উৎসবের মরশুমে দর্শক টানতে শক্তিশালী ডিস্ট্রিবিউশন পার্টনার বেছে নেওয়ার সিদ্ধান্ত যে যথেষ্ট কৌশলগত, তা বলাই বাহুল্য। সব মিলিয়ে, ‘কিং’ শুধু একটি ছবি নয়—এটি হতে চলেছে বছরের অন্যতম বড় বক্স অফিস লড়াইয়ের কেন্দ্রবিন্দু।


You might also like!