Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

Entertainment

2 years ago

Katrina Kaif: জার্মানিতে একাই সময় কাটছে ক্যাটরিনার?স্ত্রীর মান ভাঙাতে কী করলেন? ভিকি কৌশল

Katrina Kaif And Vicky Kaushal
Katrina Kaif And Vicky Kaushal

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভিকি কৌশল (Vikcy Kaushal) ব্যস্ত পরবর্তী ছবি 'ব্যাড নিউজ'-এর প্রমোশনে। ভিকি যখন নয়া ছবির প্রমোশনে ব্যস্ত, সেই সময় ক্যাটরিনা কাইফকে (Katrina Kaif) দেখা গেল জার্মানিতে (Germany)। মিউনিখে (Munich) আপাতত সময় কাটছে বলিউড নায়িকার। মিউনিখ থেকে নিজস্বী শেয়ার পোস্ট করেন ক্যাটরিনা। নিজের সোশ্যাল হ্যান্ডেলে নায়িকা তা শেয়ার করে নেন অনুরাগীদের সঙ্গে।এদিকে মুম্বইতে তৃপ্তি দিমরির সঙ্গে মাখো মাখো রসায়নে মজে ভিকি কৌশল! যদিও অনস্ক্রিন, তবুও ভিকি-তৃপ্তির রোমান্স দেখে ‘তওবা তওবা’ করছে নেটপাড়া।

আম্বানিদের বিয়ের অনুষ্ঠানে তারকাদম্পতিরা জুটিতে হাজির হলেও ভিকি কৌশলের (Vicky Kaushal) পাশে দেখা যায়নি ক্যাটরিনা কাইফকে (Katrina Kaif)। অভিনেত্রী মাসখানেক ধরেই ক্যামেরার অন্তরালে থাকা পছন্দ করছেন। স্ত্রীয়ের গরহাজিরা নিয়ে আম্বানিদের রেড কার্পেটে কিন্তু পাপারাজ্জিদের প্রশ্নের মুখেও পড়তে হয়েছিল ভিকিকে। সরাসরি অভিনেতাকে তাঁরা জিজ্ঞেস করেছিলেন, ‘বউদি কোথায়?’ ভিকির উত্তর নিয়েও চর্চার অন্ত নেই নেটপাড়ায়। এসবের মাঝেই তৃপ্তি দিমরির (Triptii Dimri) সঙ্গে ভিকি কৌশলের ‘রোমান্স’ দেখে শোরগোল নেটপাড়ায়। ‘জানাম’ গানের ঝলক দেখে যেখানে সকলের ‘অ্যাড্রিনালিন রাশ’ চড়চড়িয়ে বেড়ে গিয়েছে। এমনকী বলিপাড়ার তারকারাও কমেন্ট সেকশনে মতামত জানিয়েছেন, সেখানে ক্যাটরিনা কিন্তু ‘স্পিকটি নট’! কমেন্ট সেকশনেও তাঁর কোনও উচ্চবাচ্য নেই।

এদিকে  জার্মান থেকেই প্রকৃতির মাঝে ছবি দিয়ে সকলকে ‘সুপ্রভাত’ জানিয়েছেন অভিনেত্রী। সিনেমার প্রোমোশনে ব্যস্ত ভিকি, তাই কি স্ত্রীয়ের সফরসঙ্গী হতে পারলেন না তিনি? সেই উত্তর অধরা থাকলেও স্ত্রীয়ের ছবি দেখে ভার্চুয়ালি প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ভিকি কৌশল। ক্যাটরিনার ছবির কমেন্ট সেকশনে নানা রঙের হৃদয় ইমোজি জুড়ে ভালোবাসার বহিঃপ্রকাশ করেছেন ভিকি।


You might also like!