Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

Entertainment

2 years ago

Katrina Kaif :ক্যাটরিনা কি অন্তঃসত্ত্বা, সত্যিটা জানালেন ভিকি

Katrina Kaif AND VICKI
Katrina Kaif AND VICKI

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃবলিউডে জোর গুঞ্জন, মা হতে চলেছেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। বর্তমানে অন্তঃসত্ত্বা তিনি। সম্প্রতি অভিনেত্রীর লন্ডন সফরের একটি ছবি ভাইরাল হওয়ার পর থেকেই এই আলোচনার সৃষ্টি হয়। অনন্ত-রাধিকার বিয়েতে স্বামীকে সঙ্গে নিয়ে হাজির হন ক্যাটরিনা। অভিনেত্রীর পরনে হাত ঢাকা ব্লাউজ, লাল রঙের শাড়ি, নামমাত্র মেকআপ। কিন্তু অভিনেত্রী চলন, দাঁড়ানোর ভঙ্গি দেখে নেটাপাড়ার একাংশের মত অভিনেত্রী নাকি অন্তঃসত্ত্বা!

এদিকে এই মুহূর্তে নিজের আসন্ন ছবি ‘ব্যাড নিউজ়’-এর প্রচারে ব্যস্ত ভিকি।সম্প্রতি এক সংবাদ সম্মেলনে অভিনেতাকে সামনে পেয়ে ‘সুখবর’ জানতে চান সাংবাদিকেরা।উত্তরে ভিকি বলেন, ‘এখন আমি নিজের ছবির প্রচার নিয়ে ব্যস্ত, এক শহর থেকে অন্য শহরে যেতে হচ্ছে। ক্যাটরিনা ওর কাজে ব্যস্ত। বিদেশে প্রতিনিয়ত যাতায়াত লেগেই রয়েছে। আমরা একান্ত সময় খুব কমই পাচ্ছি।

খুব শিগগির আশা করছি সময় পাব। আপাতত যে সুখবরের কথা বলছেন, সেটা একেবারেই মিথ্যা। তেমন কিছু হলে আমরা নিজেরাই জানাব।’


You might also like!