Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

2 months ago

Stars for Assam: অসমের বন্যাদুর্গতদের পাশে কার্তিক আরিয়ান, মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি টাকার অনুদান

Kartik Aaryan extends Rs 1 crore aid to Assam flood relief
Kartik Aaryan extends Rs 1 crore aid to Assam flood relief

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  অসমে বন্যা পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। কয়েক দিন বৃষ্টির দাপট কিছুটা কমায় একাধিক এলাকায় জল নামতে শুরু করলেও বিস্তীর্ণ প্রান্তিক অঞ্চলে দুর্ভোগ অব্যাহত। এরই মধ্যে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। ভয়াবহ এই প্রাকৃতিক বিপর্যয়ে ইতিমধ্যেই রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭৮। এমন কঠিন সময়ে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ালেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। অসমের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে তিনি ১ কোটি টাকা আর্থিক সাহায্য করেছেন। তাঁর এই মানবিক উদ্যোগের জন্য প্রকাশ্যে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। 


সমাজমাধ্যমে কৃতজ্ঞতা জানিয়ে মুখ্যমন্ত্রী লেখেন,  ‘আপনার এই উদার অনুদানে আমি সত্যিই আপ্লুত। আপনার এই সহযোগিতা অসমের মানুষের পাশে দাঁড়াতে এবং তাদের দুর্দিন কাটিয়ে উঠতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে।’ অসম সরকারের পক্ষ থেকেও অভিনেতাকে ধন্যবাদ জানানো হয়েছে। সোশাল মিডিয়ায় কার্তিককে কুর্নিশ জানিয়ে সরকারের সংযোজন, ‘অভিনেতা কার্তিক আরিয়ানকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এক কোটি টাকা অনুদান দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ। মাননীয় মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা তাঁর এই উদ্যোগ এবং সময়োপযোগী সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।’


এর আগে বন্যাদুর্গতদের সাহায্যে এগিয়ে আসার খবর মিলেছে বলিউডের আরও কয়েকজন তারকার। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অভিনেতা সলমন খান ত্রাণ পৌঁছে দিতে সহায়তার হাত বাড়িয়েছেন। পাশাপাশি আলিয়া ভাট দ্রুত ত্রাণ পৌঁছে দেওয়ার আবেদন জানিয়েছেন। এছাড়াও আয়ুষ্মান খুরানা এবং তাঁর স্ত্রী, লেখক-চলচ্চিত্র নির্মাতা তাহিরা কাশ্যপ বন্যাদুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছেন। প্রাকৃতিক দুর্যোগের এই কঠিন সময়ে বলিউডের একাধিক তারকার মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অসমের সাধারণ মানুষ। তাঁদের আশা, সমাজের বিভিন্ন স্তরের মানুষও একইভাবে এগিয়ে এলে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন বন্যাকবলিত এলাকার বাসিন্দারা।

You might also like!