Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

Entertainment

5 months ago

Asha Bhosle Net Worth: ১০০ টাকা থেকে শতকোটির সাম্রাজ্য— সুরে-সংগ্রামে গড়া আশা ভোঁসলে-র অবিস্মরণীয় জীবনযাত্রা

Legendary playback singer Asha Bhosle
Legendary playback singer Asha Bhosle

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: মাত্র ১০ বছর বয়সে প্রথমবার প্লেব্যাক— মারাঠি ছবি ‘মাজা বাল’-এ ‘চালা চালা নাভ বালা’ গান গেয়ে পেয়েছিলেন ১০০ টাকা পারিশ্রমিক। সেখান থেকেই শুরু হয়েছিল এক অসাধারণ যাত্রা, যা পরবর্তীতে তাঁকে পৌঁছে দেয় বিশ্বসঙ্গীতের শিখরে। ৯২ বছর বয়সে ১২ এপ্রিল থেমে গেল সেই সুরেলা পথচলা— প্রয়াত হলেন কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলে।

দীর্ঘ আট দশকের কেরিয়ারে ২০টিরও বেশি ভাষায় ১১ হাজারের বেশি গান গেয়ে রেকর্ড গড়েছেন তিনি। তবে এই সাফল্যের পেছনে ছিল কঠিন সংগ্রামের গল্প। আর্থিক অনটন ও ব্যক্তিগত জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে নিজের জায়গা তৈরি করেছেন তিনি, এমন এক সময়ে যখন শিল্পীদের মেধাস্বত্ব বা যথাযথ সম্মান খুব একটা দেওয়া হত না। সংগীতের পাশাপাশি তাঁর আরেকটি বড় ভালোবাসা ছিল খাবার। সেই আগ্রহ থেকেই আন্তর্জাতিক পর্যায়ে গড়ে তোলেন নিজের রেস্তোরাঁ ব্র্যান্ড 'আশা'জ'। ২০০২ সালে দুবাইয়ে প্রথম শাখা খোলার পর ধীরে ধীরে সংযুক্ত আরব আমিরশাহি, কুয়েত, বাহরিন ও ব্রিটেনেও ছড়িয়ে পড়ে এই রেস্তোরাঁ চেইন।


জীবনের শুরুটা যতটা সংগ্রামের ছিল, শেষ পর্ব ততটাই সাফল্যের। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, তাঁর সম্পত্তির পরিমাণ আনুমানিক ৮০ থেকে ১০০ কোটি টাকার মধ্যে। মুম্বই ও পুণেতে তাঁর একাধিক সম্পত্তি ছিল, যার মধ্যে কিছু লাক্সারি অ্যাপার্টমেন্ট তিনি পরবর্তীতে বিক্রি করে দেন। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মঞ্চেও শেষ বয়স পর্যন্ত সক্রিয় ছিলেন তিনি। দুবাই, আমেরিকা, কানাডা, ত্রিনিদাদ সহ বিশ্বের নানা প্রান্তে লাইভ পারফরম্যান্সে মুগ্ধ করেছেন শ্রোতাদের। একটি ছোট্ট পারিশ্রমিক থেকে শুরু করে শতকোটি সম্পদের মালিক— আশা ভোঁসলে-র জীবন যেন এক অনুপ্রেরণার গল্প। বলা বাহুল্য, তাঁর সুর থেমে গেলেও, তাঁর গান ও সংগ্রামের কাহিনি চিরকাল অনুপ্রেরণা জোগাবে আগামী প্রজন্মকে।


You might also like!