Entertainment

3 years ago

Neera Chanatyal : নেপালের বিমান দুর্ঘটনায় প্রয়াত জনপ্রিয় লোকশিল্পী নীরা ছনত্যাল

Neera Chantyal
Neera Chantyal

 

কাঠমান্ডু : রবিবার সকালে নেপালে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে প্রায় ৬৮ জন যাত্রীর। দুর্ঘটনায় প্রয়াত যাত্রীদের মধ্যে ছিলেন নেপালের প্রখ্যাত লোকশিল্পী নীরা ছনত্যাল। দিদির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন নীরার বোন হীরা ছনত্যাল।

তিনি জানিয়েছেন, মকর সংক্রান্তি উপলক্ষে একটি অনুষ্ঠান করতে পোখার যাচ্ছিলেন নীরা, যাওয়ার পথেই বিমান দুর্ঘটনায় মারা যান তিনি। এদিন সকালে নীরা মকর সংক্রান্তি উপলক্ষে ফেসবুকে কয়েকটি ছবি দিয়ে ভক্তদের শুভেচ্ছা জানিয়ে ছিলেন। এবং অন্য একটি স্ট্যাটাসে বলেন, “আগামীকাল পোখরায় মজা করব সবার সঙ্গে।” সূত্রের খবর, নেপাল চান্টিয়াল ইয়ুথ অ্যাসোসিয়েশনের তরফ থেকে সোমবার পোখরায় পুরুষ ও মহিলাদের ভলিবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এই প্রতিযোগিতা উপলক্ষেই সেখানে একটি সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই কারণেই নীরা পোখরা যাচ্ছিলেন, অনুষ্ঠানে গান গাইতেন তিনি। কিন্তু বিমান দুর্ঘটনায় প্রতিযোগিতা বন্ধ করা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, পশ্চিম নেপালের শহরের পুরাতন এবং নতুন বিমানবন্দরের মধ্যে যে বিমানটি বিধ্বস্ত হয়েছিল, তাতে ৬৮ জন যাত্রী এবং চারজন ক্রু সদস্য ছিল। যাত্রীদের মধ্যে ছয় শিশুসহ ১৫ জন বিদেশি ছিল। এয়ারলাইন্সটি এক বিবৃতিতে জানিয়েছেন, বিমানটিতে ৫৩ জন নেপালি, পাঁচজন ভারতীয়, চারজন রাশিয়ান, দুই কোরিয়ান, একজন আর্জেন্টিনার এবং আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ফ্রান্সের একজন যাত্রী ছিলেন।

ইয়েতি এয়ারলাইন্সের এক আধিকারিক জানিয়েছেন, বিমানে ভ্রমণ কারী যাত্রীদের মধ্যে পাঁচ ভারতীয়ও ছিল। যাঁদের নাম অভিশেখ কুশওয়াহা, বিশাল শর্মা, অনিল কুমার রাজভার, সোনু জয়সওয়াল এবং সঞ্জয় জয়সওয়াল। নেপালের রাষ্ট্রদূত ভারতকে জানিয়েছে, “পোখারায় কিছু ভারতীয় সহ ৭২ জন যাত্রী এবং ক্রু সদস্য বহনকারীর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।”


You might also like!