Country

46 minutes ago

Red alert in Delhi: দিল্লিতে মুষলধারে বৃষ্টি, একাধিক স্থানে জল জমে দুর্ভোগ

Red alert in Delhi as heavy rain hits parts of capital
Red alert in Delhi as heavy rain hits parts of capital

 

নয়াদিল্লি, ১২ অক্টোবর : ফের ভারী বৃষ্টিতে ভিজল দেশের রাজধানী দিল্লি। সোমবার ভোর থেকেই দিল্লির একাধিক অংশে প্রবল বৃষ্টি হয়। বৃষ্টির জেরে বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় তীব্র যানজট ও জল জমার ছবি সামনে এসেছে। দক্ষিণ দিল্লির রাজোকারি এলাকায় মুষলধারে বৃষ্টির জেরে প্রধান সড়কগুলিতে জল জমে গিয়ে যান চলাচল মন্থর হয়ে পড়ে। একই চিত্র দেখা গিয়েছে মধ্য ও দক্ষিণ দিল্লির ধর্মীয় ও ব্যস্ত এলাকাগুলিতেও। মধ্য দিল্লির করোল বাগের নিকটবর্তী ঐতিহ্যবাহী ঝান্ডেওয়ালা মন্দির চত্বরে প্রবল বর্ষণে জলমগ্নতার সৃষ্টি হয়েছে, যার ফলে দর্শনার্থী ও স্থানীয় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হয়।

অন্যদিকে, দক্ষিণ দিল্লির বিখ্যাত কালকাজি মন্দির এলাকা এবং সংলগ্ন রাস্তাঘাটও ভারী বৃষ্টির জেরে জলের তলায় চলে যায়। একদিকে 'ইন্ডি' জোটের নির্ধারিত প্রতিবাদ কর্মসূচির জেরে সকাল থেকে মধ্য দিল্লির ৬টি প্রধান মেট্রো স্টেশন বন্ধ এবং ট্রাফিকের কড়া নিয়ন্ত্রণ, অন্যদিকে সকালের এই প্রবল বৃষ্টি ও জল জমার কারণে রাজধানীজুড়ে সপ্তাহের শুরুতে যাতায়াত ব্যবস্থায় জোড়া ধাক্কা খেলেন দিল্লিবাসী। পরিস্থিতি মোকাবিলায় পুরসভা ও ট্রাফিক পুলিশের কর্মীরা জমা জল নিষ্কাশন ও যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছেন।

You might also like!