Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

Entertainment

2 years ago

Saswata Chatterjee in Kalki 2898 AD:দক্ষিণী ছবিতে প্রথমবার শাশ্বত, দক্ষিণী ইন্ডাস্ট্রিতে কতটা কদর পেলেন অভিনেতা?

Saswata Chatterjee in Kalki 2898 AD
Saswata Chatterjee in Kalki 2898 AD

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ 'বব বিশ্বাস' হয়ে 2012 সালে বি-টাউনে প্রথম পা-রাখেন বাংলার শাশ্বত চট্টোপাধ্যায় ৷ সুজয় ঘোষের 'কাহানি'র হাত ধরে আরব সাগরের তীরে অভিনেতা শাশ্বত'র যে বীজ বপন হয়েছিল আজ তা মহীরুহ হয়ে উঠেছে ৷ বি-টাউনের পাশাপাশি নিজ যোগ্যতায় দক্ষিণের ব্লকব্লাস্টার তারকাদের সঙ্গে এখন তিনি বসছেন একই আসনে ৷ 27 জুন নাগ অশ্বিন পরিচালিত 'কল্কি 2898 এডি' মুক্তি পাচ্ছে ৷ তার আগে ইটিভি ভারত শুনে নিল, বাংলার ছেলের কেমন ছিল দক্ষিণী ফিল্ম ইন্ডাষ্ট্রির সফর ৷

শাশ্বত জানিয়েছেন, ”বাপরে, এই ছবিতে প্রভাস, অমিতাভ ও দীপিকার বিপরীতে আমি খলনায়ক। প্রচুর অ্য়াকশন। দক্ষিণী ছবিতে কী ধরনের অ্য়াকশন হয়, তা বাক্য়ে বোঝান সম্ভব নয়। আমি যে পোশাকটা পরেছি, সেটার ওজনই প্রায় পাঁচ কেজি! এই ভারী পোশাকেই অ্যাকশন করতে হয়েছে।”

দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পর্কে বলতে গিয়ে শাশ্বত জানালেন, ”খুবই আদর যত্ন পেয়েছি। অভিনেতাদের স্বাচ্ছন্দ্যের প্রতি ইউনিটের এতটাই নজর যে প্রত্যেক অভিনেতা নিজে থেকেই ২০০ শতাংশ উজাড় করে দেন। ওই ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে অনেক কিছু শেখার রয়েছে। ওরা ইন্ডাস্ট্রির উন্নতিতে সবাই মিলে আনন্দ করে। অন্যর উন্নতি দেখলে, টেনে নামায় না। ”


You might also like!