Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

Entertainment

5 months ago

Box Office Storm: বক্স অফিসে ‘ধুরন্ধর ২’-এর দাপট অব্যাহত, ২৫ দিনে হাজার কোটির মাইলফলক পার

Dhurandhar 2 Box Office 1000 Crore Blockbuster
Dhurandhar 2 Box Office 1000 Crore Blockbuster

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে 'ধুরন্ধর ২'। পরিচালক আদিত্য ধরের এই বহু প্রতীক্ষিত ছবিটি ইতিমধ্যেই ২৫ দিনের মাথায় হাজার কোটির ক্লাবে প্রবেশ করে নতুন নজির গড়েছে। দর্শকদের বিপুল সাড়া এবং ইতিবাচক প্রচারের জোরে ছবিটির আয় ক্রমেই ঊর্ধ্বমুখী।

ছবিতে রণবীর সিংয়ের দূর্দান্ত অভিনয় বিশেষভাবে প্রশংসিত হচ্ছে। অ্যাকশন, আবেগ আর গল্পের টানটান উপস্থাপনা—সব মিলিয়ে দর্শকদের মন জয় করেছে এই সিক্যুয়েল। শুধু ভারতেই নয়, প্রতিবেশী দেশ পাকিস্তানেও ছবিটি নিয়ে আলোচনা তুঙ্গে। 

Sacnilk-এর রিপোর্ট অনুযায়ী, ২৫তম দিনে (রবিবার) ছবিটি ১৪.১৪ কোটি টাকা আয় করেছে। এর ফলে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর ২৫ দিনের মোট ভারতীয় নেট আয় দাঁড়িয়েছে ১,০৮৩.০৬ কোটি টাকা। আশা করা হচ্ছে, চূড়ান্ত পরিসংখ্যান আরও বেশি হতে পারে। 

দেখে নিন ধুরন্ধর ২-এর দিনভিত্তিক আয়ের ঝলক:

* প্রথম সপ্তাহ ৬৭৪.১৭ কোটি টাকা

* দ্বিতীয় সপ্তাহ ২৬৩.৬৫ কোটি টাকা

* তৃতীয় সপ্তাহ ১১০.৬০ কোটি টাকা

* ২৩তম দিন ৭.০০ কোটি টাকা

* ২৪তম দিন ১৩.৫০ কোটি টাকা

* ২৫তম দিন ১৪.১৪ কোটি টাকা

* মোট সংগ্রহ ১,০৮৩.০৬ কোটি টাকা

উল্লেখ্য, ‘ধুরন্ধর’-এর বিপুল সাফল্যের পরেই তৈরি হয়েছে এই সিক্যুয়েল। প্রথম ছবির গল্প যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু ‘ধুরন্ধর ২’। প্রথম ছবিতে দেখানো হয়েছিল, কীভাবে হামজা পাকিস্তানের লিয়ারি অঞ্চলে একটি বালোচ গ্যাংয়ে অনুপ্রবেশ করে একটি সন্ত্রাসবাদী সংগঠনকে ধ্বংস করে। এই পর্বে তুলে ধরা হয়েছে মূল চরিত্র হামজার অতীত—কীভাবে জস্কিরত সিং ধীরে ধীরে এক ভয়ংকর অভিযানে নিজেকে বদলে ফেলে। 

ধুরন্ধর ২ সিনেমায় আগের মতোই শক্তিশালী তারকা কাস্ট দেখা গেছে। রণবীর সিং, সারা অর্জুন, আর. মাধবন, অর্জুন রামপাল, রাকেশ বেদী, দানিশ পাণ্ডোর-সহ আরও অনেকেই তাঁদের পুরনো চরিত্রে অভিনয় করেছেন। প্রথম ছবি ‘ধুরন্ধর’ বিশ্বব্যাপী প্রায় ১৩০০ কোটি টাকা আয় করেছিল। এমনকী মুক্তির তিন মাস পরেও ছবিটি প্রেক্ষাগৃহে চলছিল। সব মিলিয়ে, দর্শকদের প্রত্যাশা পূরণ করে ‘ধুরন্ধর ২’ যে বছরের অন্যতম বড় হিট হিসেবে জায়গা করে নিয়েছে, তা বলাই বাহুল্য।


You might also like!