ডেঙ্গিতে আক্রান্ত সলমন

ডেঙ্গিতে আক্রান্ত সলমন
ডেঙ্গিতে আক্রান্ত সলমন

 

মুম্বই, ২২ অক্টোবর : ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন সলমন খান। তাই জনপ্রিয় রিয়্যালিটি শো বিগ বসের আগামী কিছু পর্বে দেখতে পাওয়া যাবেনা বলিউডের ভাইজানকে। জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই তীব্র জ্বরে ভুগছেন তিনি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, তাঁকে এখন সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। তাই সলমনের সব শুটিং বাতিল করা হয়েছে। তিনি সুস্থ না হওয়া পর্যন্ত, বিগ বস সিজন ১৬-র সঞ্চালনার দায়িত্ব নিচ্ছেন কর্ণ জোহর। আপাতত কয়েক সপ্তাহ এই রিয়্যালিটি শোয়ের সঞ্চালনার দায়িত্ব নিচ্ছেন তিনি। সলমন সুস্থ হয়ে উঠলে তিনি ফের ‘বিগ বস’ সঞ্চালনা করবেন। কিন্তু যতদিন তা না হচ্ছে, ততদিন শো এগিয়ে নিয়ে যাবেন করণ।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…