Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

Entertainment

5 months ago

Love Amid Political Loss: বারাকপুরে হার, তবু ‘সুপারহিরো’ রাজ—নীরব প্রতিবাদে শুভশ্রীর ভালোবাসার বার্তা

Subhashree Ganguly-Raj Chakraborty
Subhashree Ganguly-Raj Chakraborty

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: একুশের বিধানসভা নির্বাচনের স্মৃতি যেন আবারও ফিরে এসেছিল ছাব্বিশের ভোটে। বারাকপুরের রাস্তায় হাইভোল্টেজ প্রচারে স্বামী রাজ চক্রবর্তীর পাশে দেখা গিয়েছিল টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। তারকাখচিত সেই প্রচার পর্বে জনতার উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। তবে ভোটের ফল ঘোষণার দিন বদলে গেল পুরো ছবি।

বারাকপুর কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী পরাজয়ের মুখ দেখতেই পরিস্থিতি হয়ে ওঠে উত্তপ্ত। রাজ চক্রবর্তীর বিরুদ্ধে ওঠে ‘চোর চোর’ স্লোগান, এমনকি তাঁকে লক্ষ্য করে ছোড়া হয় কাদা ও জুতো। এই অস্বস্তিকর পরিস্থিতিতেও ধৈর্য হারাননি রাজ। শান্ত ও সংযত ভঙ্গিতে হাসিমুখে গণনাকেন্দ্র ত্যাগ করতে দেখা যায় তাঁকে। রাজনৈতিক জীবনের এই কঠিন মুহূর্তে পাশে ছিলেন তাঁর স্ত্রী শুভশ্রী।


ফল প্রকাশের পর প্রথমে নীরব থাকলেও বেশিক্ষণ চুপ থাকেননি অভিনেত্রী। সরাসরি কোনও প্রতিক্রিয়া না দিয়ে নিজের মতো করেই প্রতিবাদ জানালেন তিনি। সোশ্যাল মিডিয়ায় একাধিক পারিবারিক ছবি শেয়ার করে স্বামীর প্রতি ভালোবাসা ও সমর্থনের বার্তা দেন শুভশ্রী। কোথাও দেখা যায় তাঁদের দাম্পত্যের গভীর বন্ধন, আবার কোথাও সন্তান ইউভান ও ইয়ালিনির সঙ্গে রাজের নির্ভেজাল মুহূর্ত। ছবির ক্যাপশনে শুভশ্রী লেখেন, ‘আমাদের সুপারহিরো, আমাদের গর্ব, আমাদের সুপারস্টার, আমাদের শান্তির জায়গা, আমাদের এক টুকরো পৃথিবী।’ এই বার্তাতেই স্পষ্ট, রাজনৈতিক পরাজয় হলেও পরিবারের কাছে রাজ আজও একইভাবে শ্রদ্ধেয় ও প্রিয়।

উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বারাকপুর কেন্দ্র থেকে জয়ী হয়ে প্রথমবার বিধায়ক হন রাজ চক্রবর্তী। পরবর্তীতে দল তাঁর ওপর আস্থা রেখে তাঁকে দ্বিতীয়বার প্রার্থী করে। নির্বাচনের আগে রাজ জানিয়েছিলেন, গত পাঁচ বছরে তিনি নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছেন এবং মানুষের সমর্থন আবারও পাবেন বলেই আশাবাদী ছিলেন। টলিউডের সফল পরিচালক হিসেবে ‘রাজু’ থেকে ‘রাজ’ হয়ে ওঠার গল্প অনেকেরই জানা। তবে গত কয়েক বছরে রাজনীতির ময়দানেও নিজের পরিচিতি তৈরি করেছেন তিনি। এবারের পরাজয়ের পর তাঁর আগামী রাজনৈতিক পদক্ষেপ কী হবে, তা নিয়ে এখন জোর জল্পনা চলছে। বারাকপুরের ভোটের ফল বদলে দিল সমীকরণ, কিন্তু ব্যক্তিগত জীবনে শুভশ্রীর ভালোবাসা যেন আরও একবার প্রমাণ করল—সব হারিয়েও কিছু সম্পর্ক অটুট থাকে। 

You might also like!