Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

1 month ago

Yash Breaks Silence: ‘তবাহি’ নিয়ে বিতর্ক, কন্ডোম বিজ্ঞাপনের প্রসঙ্গে যশের রসিক জবাব

A still from the song Tabaahi
A still from the song Tabaahi

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: মুক্তির আগেই চর্চার কেন্দ্রে দক্ষিণী তারকা যশ ও কিয়ারা আডবাণী অভিনীত ছবি ‘টক্সিক’। ছবির গান ‘তবাহি’ প্রকাশ্যে আসার পর থেকেই এর কিছু ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সমালোচকদের একাংশের দাবি, ‘টক্সিক’-‘তবাহি’ গান কম, কন্ডোমের বিজ্ঞাপন বেশি! সম্প্রতি একটি টক শোয়ের অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশ। সেখানে এপ্রসঙ্গে তাঁর মত জানতে চাইলে মজার স্বীকারোক্তি, “কন্ডোমের বিজ্ঞাপন করতে হলে আমি টাকা নিয়েই করব। করতে হলে করব, কিন্তু বিনা পয়সায় নয়।” সম্প্রতি একটি টক শোয়ে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা। সেখানে ‘তবাহি’ গান এবং ছবির কিছু অন্তরঙ্গ দৃশ্য নিয়ে তাঁকে প্রশ্ন করা হয়। কন্ডোমের বিজ্ঞাপনে অভিনয় করার প্রসঙ্গে যশের উত্তর ছিল বেশ রসিকতাপূর্ণ। 

‘টক্সিক’ নিয়ে দর্শকদের আগ্রহ অবশ্য শুধু গানকে ঘিরে নয়। ছবির টিজার ও ট্রেলারে রোম্যান্স এবং ঘনিষ্ঠতার বেশ কিছু দৃশ্য ইতিমধ্যেই নজর কেড়েছে। টক শোয়ে সেই দৃশ্যগুলির প্রসঙ্গ উঠতেই যশ জানান, একটা সময় রোম্যান্টিক দৃশ্যে অভিনয় করতে তাঁর অস্বস্তি হতো। তবে সময়ের সঙ্গে সেই জায়গায় তাঁর মানসিকতায় পরিবর্তন এসেছে। অভিনেতার মতে, একজন শিল্পীর অভিনয়জীবনে এই ধরনের পরিবর্তন স্বাভাবিক। ‘তবাহি’ গানেও যে সাহসী দৃশ্য রাখা হয়েছে, তার পেছনে গল্পের প্রয়োজন রয়েছে বলেই মনে করেন যশ। তাঁর ব্যাখ্যা, ছবিতে প্রেমে মগ্ন এক যুগলের আবেগ এবং মানসিক অবস্থাকে তুলে ধরতেই এমন দৃশ্য ব্যবহার করা হয়েছে।


এদিকে গানটি প্রকাশের পর থেকেই সমাজমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ ছবির সাহসী উপস্থাপনার প্রশংসা করছেন, আবার কেউ দৃশ্যগুলিকে অতিরিক্ত বলে সমালোচনা করছেন। নেটিজেনদের একাংশের সমালোচনার জবাবও দিয়েছেন যশ। তাঁর বক্তব্য, অনেকেই একশোটি ভালো বিষয়কে বাদ দিয়ে দু’টি বিষয় নিয়েই বেশি আলোচনা করেন। যাঁদের ছবির কোনও বিষয় পছন্দ হচ্ছে না, তাঁরা চাইলে ছবিটি না দেখার সিদ্ধান্ত নিতে পারেন বলেও মন্তব্য করেন অভিনেতা। সব মিলিয়ে, মুক্তির আগেই ‘টক্সিক’-কে ঘিরে বিতর্ক যে ছবিটির প্রচারে আরও বাড়তি আগ্রহ তৈরি করেছে, তা বলাই যায়। এখন দর্শকদের অপেক্ষা বড় পর্দায় ছবিটি কেমন সাড়া ফেলে, তা দেখার। 


You might also like!