Breaking News
 
WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু Union Education Minister Dharmendra Pradhan : নিট কেলেঙ্কারিতে বড় স্বীকারোক্তি, ‘শিক্ষা মাফিয়া’দের দৌরাত্ম্যের কথা মানলেন শিক্ষামন্ত্রী Suvendu Adhikari: ‘মন্ত্রীদের চিঠি লিখলে জবাব পাবেন, আমরা পেতাম না’, পুরনো সরকারের বিরুদ্ধে বিধানসভায় তোপ শুভেন্দুর Rathin Bose : রথীন্দ্র বোস হলেন স্পিকার, স্বচ্ছতার বার্তা দিয়ে বিধানসভা লাইভের ঘোষণা মুখ্যমন্ত্রীর

 

Entertainment

3 years ago

Bipasha Basu: মা হলেন বিপাশা বসু, কন্যাসন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

Bipasha and Karan become parents
Bipasha and Karan become parents

 

মুম্বই, ১২ নভেম্বর : মা হলেন অভিনেত্রী বিপাশা বসু। শনিবার কন্যাসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। অভিনেতা করণ সিং গ্রোভারের সঙ্গে বিয়ের ছ’বছরের মাথায় মা হলেন বিপাশা। অন্তঃসত্ত্বা হওয়ার খবর সমাজমাধ্যমে জানিয়েছিলেন অভিনেত্রী। তার পর থেকে নানা ছবি ভক্তদের মধ্যে ভাগ করে নিয়েছেন বিপাশা ও করণ। কিছু দিন আগেই ঘটা করে সাধের অনুষ্ঠান হয়েছিল বিপাশার। মা এবং শাশুড়ির আদরে কিছু দিন আগেই বাঙালি বধূর মতো ঘরোয়া ভাবে সাধের ভোজ খেয়েছিলেন অভিনেত্রী। বেশ কয়েক বছর প্রেম করার পর ২০১৬ সালের ৩০ এপ্রিল গাঁটছড়া বেঁধেছিলেন বিপাশা এবং করণ। চলতি বছর আগস্ট মাসে অন্তঃসত্ত্বা হওয়ার খবর ভাগ করে নিয়েছিলেন দু’জনে।

You might also like!