Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

Entertainment

6 months ago

Bidipta Sudipta Mother Death: রাহুলের শোকের মাঝেই মাতৃহারা বিদীপ্তা ও সুদীপ্তা, না ফেরার দেশে দীপালি চক্রবর্তী

Bidipta, Dipali, Sudipta
Bidipta, Dipali, Sudipta

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  তালসারিতে শুটিং করতে গিয়ে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক পরিণতির ধাক্কা এখনও সামলে উঠতে পারেনি টালিগঞ্জের স্টুডিওপাড়া। সেই শোকের আবহ কাটতে না কাটতেই ফের দুঃসংবাদ এসে আছড়ে পড়ল টলিপাড়ায়। চিরঘুমের দেশে পাড়ি দিলেন অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী ও সুদীপ্তা চক্রবর্তীর মা দীপালি চক্রবর্তী। 

পরিবার সূত্রে জানা গিয়েছে, গত কয়েক দিন ধরে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন দীপালিদেবী। মস্তিষ্কে রক্তক্ষরণের জেরে আচমকাই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হলেও শেষ পর্যন্ত আর সুস্থ করে তোলা যায়নি। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। চিকিৎসকরা আগেই পরিবারের সদস্যদের জানিয়েছিলেন, বার্ধক্যজনিত কারণে তাঁর শারীরিক সক্ষমতা অনেকটাই কমে গিয়েছিল, ফলে চিকিৎসায় সাড়া দেওয়ার ক্ষমতাও সীমিত হয়ে পড়েছিল। 


বিদীপ্তা ও সুদীপ্তাদের পরিবার দীর্ঘদিন ধরেই অভিনয় জগতের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। তাঁদের বাবা বিপ্লব কেতন চক্রবর্তী নাট্যদুনিয়ার পরিচিত ও সম্মানিত মুখ ছিলেন। অন্যদিকে দীপালি চক্রবর্তী নিজেও ছিলেন একজন দক্ষ নৃত্যশিল্পী। ছোটবেলা থেকেই মেয়েদের শিল্পচর্চায় উৎসাহ জুগিয়েছেন তিনি। অভিনয়ের পথে হাঁটার অনুপ্রেরণা ও মানসিক জোর যুগিয়েছিলেন মা-বাবা দু’জনেই। ২০১৮ সালে প্রয়াত হন বিপ্লব চক্রবর্তী। এবার মায়ের মৃত্যুর মধ্য দিয়ে জীবনের আর এক বড় অবলম্বন হারালেন দুই অভিনেত্রী। 

সম্প্রতি রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালপ্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছিলেন সুদীপ্তা। তারই মধ্যে মাতৃহারা হওয়ার এই আঘাত নিঃসন্দেহে তাঁদের জীবনে বড় ধাক্কা। টলিপাড়ার সহকর্মী ও অনুরাগীদের তরফে শোকবার্তা ভেসে আসছে। একের পর এক শোকের ঘটনায় ভারাক্রান্ত বিনোদন দুনিয়া। 

You might also like!