Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

Entertainment

2 years ago

Hardik-Ananya: ডিভোর্স হতেই ফের প্রেমে পড়লেন হার্দিক?শুরু জল্পনা

Hardik-Ananya
Hardik-Ananya

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মাত্র কিছুদিন আগেই বিবাহ বিচ্ছেদ হয়েছে হার্দিক পান্ডিয়ার। যদিও বিগত বেশ কিছু মাস ধরেই কানাঘুষোয় শোনা যাচ্ছিল যে তাঁর এবং নাতাশার সম্পর্ক ঠিক নেই। আর এবার ডিভোর্সের কথা জানাজানি হতেই ছড়িয়ে পড়েছে অন্য এক কথা। অনন্যা পাণ্ডের সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন হার্দিক! এবার সেই জল্পনা উসকে কী করলেন তাঁরা?

অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে চাঙ্কি-কন্যা অনন্যা পাণ্ডের সঙ্গে কোমর দুলিয়ে নজর কাড়েন হার্দিক পাণ্ডিয়া ৷ এবার সোশাল মিডিয়ায় একে অপরকে অনুসরণ করা শুরু করলেন দু'জনে ৷ আর এই অনুসরণের পিছনে অন্য গন্ধ পাচ্ছেন নেটাগরিকরা ৷ ক্রিকেট ও বিনোদুনিয়ার এই জুটিকে 'শহরের নয়া কাপল' বলে অভিহিত করছেন তারা ৷ তাঁদের এহেন 'ট্যাগ' দেওয়ার কারণও ব্যাখ্যা করেছে নেটপাড়া ৷ অনন্ত আম্বানির বিয়েতে অনন্যার সঙ্গে জমিয়ে যেভাবে নাচতে দেখা গিয়েছে হার্দিক পান্ডিয়াকে, তা দেখে এমন ভাবনা আসাটা খুব একটা অস্বাভাবিকও নয় ৷

সেই ভাবনা থেকেই গুঞ্জন, তাঁরা বুঝি সম্পর্কে জড়িয়েছেন। কারণ, সাম্প্রতিক অতীতে আদিত্য রায় কাপুরের সঙ্গে অনন্যার সম্পর্ক ভেঙেছে বলে খবর বি-টাউনে ৷ অন্যদিকে দীর্ঘ জল্পনার পর হার্দিকও নাতাশার হাত ছেড়ে আলাদা হয়েছেন ৷ প্রেমের সেই গুঞ্জনকে এবার আরও ইন্ধন জোগালেন দুই তারকা নিজেই। ইনস্টাগ্রামে সম্প্রতি অনন্যা পাণ্ডেকে ফলো করা শুরু করেছেন হার্দিক পান্ডিয়া ৷ কেবল অনন্যাকে নয়, তাঁর ঘনিষ্ঠ বন্ধু শানায়া কাপুরকেও ফলো করছেন বরোদা অলরাউন্ডার।

কম যাননি অভিনেত্রীও। পালটা অনন্যাও ফলো করছেন ভারতীয় ক্রিকেটারকে ৷ তাই হয়তো নেটপাড়া এমনটা মনে করছে হার্দিক এবং অনন্যার মধ্যে নতুন করে সম্পর্ক তৈরি হয়েছে। তবে অনেকেই বলছেন, তাঁরা স্রেফ বন্ধু ৷ তবে এনিয়ে এখনও কিছু স্পষ্ট করেননি ক্রিকেটার কিংবা বলি অভিনেত্রী ৷

You might also like!