Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

Entertainment

5 months ago

Influencer Surprise Wedding: ভোটের উত্তেজনার মাঝেই চমক! গোপনে বিয়ে সারলেন ‘বাঁকুড়া মিমস’-এর উন্মেষ

Unmesh Gangopadhyay at the Wedding Altar
Unmesh Gangopadhyay at the Wedding Altar

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: রাজ্যজুড়ে যখন ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘিরে চরম উত্তেজনা, ঠিক সেই সময়েই সম্পূর্ণ ভিন্ন এক খবরে সরগরম হয়ে উঠল নেটদুনিয়া। রাজনৈতিক চর্চা আর ব্যঙ্গাত্মক কনটেন্টের জন্য পরিচিত ‘বাঁকুড়া মিমস’-খ্যাত উন্মেষ গঙ্গোপাধ্যায় চুপিসারে সেরে ফেললেন নিজের বিয়ে।

রবিবার রাতেই হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তাঁর আইবুড়ো ভাতের ছবি। সেখান থেকেই শুরু হয় জল্পনা—তবে কি জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন উন্মেষ? খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি অনুরাগীদের। খবর সূত্রে, সেদিনই কাছের মানুষের উপস্থিতিতে মালাবদল সেরে ফেলেছেন তিনি। পাত্রী মধুবন্তী বন্দ্যোপাধ্যায়—পেশায় নাট্যকর্মী ও অভিনেত্রী। আগে থেকেই উন্মেষের একাধিক ভিডিও ও রিলসে দেখা গিয়েছে তাঁকে। দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহকর্মিতার সম্পর্ক এবার গড়াল বৈবাহিক জীবনে।


সবচেয়ে বড় চমক, নিজের বিয়ের বিষয়ে এতদিন পর্যন্ত কোনও আভাসই দেননি উন্মেষ। ফলে রাজনৈতিক টানাপোড়েনের মাঝেই হঠাৎ এই খবর পেয়ে অবাক হয়েছেন তাঁর অনুরাগীরা। অনেকেই রসিকতা করে বলছেন, ‘ভোটের রেজাল্ট নিয়ে টেনশন না করে উন্মেষদা তো জীবনের রেজাল্টই বের করে ফেললেন!’  পাশাপাশি নবদম্পতিকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। ইতিমধ্যেই নবদম্পতির একাধিক ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। শুভেচ্ছা আর ভালোবাসায় ভাসছেন উন্মেষ ও মধুবন্তী। রাজনৈতিক উত্তেজনার আবহে এই ব্যক্তিগত সুখবর যেন এনে দিল এক অন্যরকম স্বস্তির হাওয়া। 

You might also like!