Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

1 year ago

Weather Forecast: এখনই নিস্তার নেই, কেরল-সহ দক্ষিণ ভারতে আপাতত চলবে বৃষ্টিপাত

Weather Forecast
Weather Forecast

 

নয়াদিল্লি, ২২ অক্টোবর : দক্ষিণ ভারতে আপাতত বৃষ্টিপাত বজায় থাকবে। কেরল, তামিলনাড়ু, দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটকে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। পূর্বাভাসে আইএমডি জানিয়েছে, ২৩ অক্টোবর কেরল, তামিলনাড়ু, দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটক, ওডিশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ওই দিনই অরুণাচল প্রদেশ, অসম ও মেঘালয় এবং মণিপুর, মিজোরাম, মণিপুর ও ত্রিপুরায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী দিন ২৪ অক্টোবর ওডিশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই দিন ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ উপকূল, অসম ও মেঘালয় এবং মণিপুর, মিজোরাম, মণিপুর ও ত্রিপুরায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৫ তারিখও ওডিশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির পাশাপাশি অন্ধ্রপ্রদেশ উপকূল, অসম ও মেঘালয় এবং মণিপুর, মিজোরাম, মণিপুর ও ত্রিপুরায় বৃষ্টির প্রত্যাশিত। ২৬ অক্টোবর শুধুমাত্র ওডিশায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

You might also like!