Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

Country

1 month ago

Amit Shah : ‘দেশটা ধর্মশালা নয়, থাকবেন শুধু নাগরিকরাই’, জাতীয় নিরাপত্তা সম্মেলনে বিস্ফোরক অমিত শাহ

Union Home Minister Amit Shah
Union Home Minister Amit Shah

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ভারত কোনও ধর্মশালা নয়, দেশের মাটিতে বসবাসের অধিকার শুধুমাত্র ভারতীয় নাগরিকদের—দিল্লিতে জাতীয় নিরাপত্তা কৌশল সম্মেলনের সমাপনী অধিবেশনে এমনই কড়া বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর বক্তব্য, দেশকে অনুপ্রবেশমুক্ত করা না গেলে ভারতকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য পূরণ করা কঠিন। গোয়েন্দা ব্যুরোর আয়োজিত এই সম্মেলনে আগামী দুই দশকের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে সরকারের পরিকল্পনার রূপরেখাও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশের নিরাপত্তা আরও মজবুত করতে দীর্ঘমেয়াদি কৌশল গ্রহণের প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি। 

অনুপ্রবেশমুক্ত দেশ। বর্তমান শাসক দল তথা কেন্দ্রীয় সরকারের দীর্ঘদিনের এজেন্ডা। বাংলা, অসমের নির্বাচনের প্রচারে সেটার প্রতিফলন দেখা গিয়েছে। অনুপ্রবেশ নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করেছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। তবে সেটা শুধু যে নির্বাচনী গিমিক বা প্রচারের কৌশল ছিল না, তা আরও একবার স্পষ্ট করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলছেন, গত আট মাসে ভারতের সমস্ত স্থলসীমান্তবর্তী রাজ্যগুলির সঙ্গে দফায় দফায় আলোচনা করেছে কেন্দ্র। এর মূল উদ্দেশ্য যত দ্রুত সম্ভব দেশকে অনুপ্রবেশকারী মুক্ত করা। 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, “এই দেশটা কোনও ধর্মশালা নয়। এই দেশে বসবাস করার এবং সুবিধা পাওয়ার অধিকার কেবল ভারতের নাগরিকদেরই রয়েছে।” শাহর সাফ কথা, অনুপ্রবেশ জাতীয় নিরাপত্তা, দেশের অর্থনীতি এবং জনবিন্যাসের জন্য মারাত্মক হুমকি। শুধু অনুপ্রবেশ নয়, দেশের অন্দরের চ্যালেঞ্জগুলিতেও সমানভাবে নজর দিতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনটি গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ হটস্পট থেকে মুক্তি পেয়েছে দেশ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যদি আগের সরকারগুলি যদি মাদক পাচার, নক্সালবাদ এবং উত্তর-পূর্বের অশান্তি নিয়ে সময় থাকতে কার্যকরী পদক্ষেপ করত, তাহলে হয়তো দেশকে এত কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হত না। দূরদর্শিতার অভাবেই দেশের সামনে এত কঠিন চ্যালেঞ্জ। অমিত শাহ বলছেন, উন্নত ভারতের জন্য চায় দীর্ঘমেয়াদি সুরক্ষার পরিকল্পনা করা দরকার। অন্তত ১৫-২০ বছরের জন্য নিশ্ছিদ্র নিরাপত্তা কর্মসূচি গ্রহণ করা দরকার।

You might also like!