Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Telangana :তেলেঙ্গানার সুড়ঙ্গে উদ্ধারকাজ অব্যাহত, ভিতরে আটকেই ৮ শ্রমিক

Rescue operation continues in Telangana tunnel, 8 workers trapped inside
Rescue operation continues in Telangana tunnel, 8 workers trapped inside

 

হায়দরাবাদ, ২৫ ফেব্রুয়ারি : তেলেঙ্গানার নাগরকুর্নুল জেলার শ্রীসৈলাম সুড়ঙ্গে এখনও আটকে রয়েছেন ৮ জন শ্রমিক। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ, দিন-রাত এক করে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন এনডিআরএফ ও এসডিআরএফ কর্মীরা। তবুও মঙ্গলবার সকাল পর্যন্ত ৮ জন শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি ভেঙে পড়ে এই সুড়ঙ্গের একাংশ। তারপর থেকে দীর্ঘ সময় অতিক্রান্ত, কাদাজলে ভরে গিয়েছে সুড়ঙ্গ, শ্রমিকেরা ঠিক কোন জায়গায় আটকে রয়েছেন তা এখনও চিহ্নিত করা সম্ভব হয়নি। ফলে উদ্বেগ ও উৎকণ্ঠা আরও বাড়ছে। শ্রমিকদের সঙ্গে যোগাযোগও সম্পূর্ণ ভাবে ছিন্ন হয়ে গিয়েছে। সমস্যা কয়েক গুণ বাড়িয়ে তুলেছে সুড়ঙ্গের ভিতরের কাদাজল। তবুও উদ্ধারকারী দল হাল ছাড়তে নারাজ।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…