Breaking News
 
TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের Surya Kant insult: এজলাসেই প্রধান বিচারপতিকে ‘অযোগ্য’ আক্রমণ! বিতর্কিত আইনজীবীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের SFI-ABVP Clash: বাম বনাম এবিভিপি, বইপাড়ায় ধুন্ধুমার! বিমান বসুকে লক্ষ্য করে স্লোগান, পালটা জবাব প্রবীণ নেতার CM Suvendu Adhikari: ‘খাবার ঠিকমতো পাচ্ছ তো?’ আদিবাসী হস্টেলের পড়ুয়াদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথোপকথন ঘিরে চর্চা Kulgam Encounter: ‘আল্লার সঙ্গে দেখা করতে যাচ্ছি’, শেষ ফোনে কী বলেছিল লতিফ? মসজিদের ভিতরেই কীভাবে চালাল অভিযান? TMC | শাহজাহানের ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ, সন্দেশখালিতে গ্রেপ্তার ঘিরে চাঞ্চল্য

 

Benefits of jackfruit Seeds: কাঁঠালের বীজের পুষ্টিগুণ অসাধারণ - ফেলে না দিয়ে খাদ্য তালিকায় অবশ্যই রাখুন!

Jackfruit seed
Jackfruit seed

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  কাঁঠাল শুধু উপাদেয় একটি ফল নয়,কাঁঠালের পুষ্টিগুণ প্রচুর। কিন্তু তাই বলে কাঁঠালের বীজ কিন্তু ফেলনা নয়। এতেও আছে প্রচুর পুষ্টিগুণ। কাঁঠালের বীজের পুষ্টিগুণ জানিয়েছেন জনৈক পুষ্টিবিদ।

১) এটি হজম শক্তি বাড়ায় কারণ কাঁঠালের বীজে আছে প্রচুর পরিমাণে ফাইবার। ফাইবার হজম শক্তি বাড়ায়। সেইসঙ্গে নিয়মিত মলত্যাগের সাহায‍্য করে।  

২) হার্ট ভালো রাখে কাঁঠালের বীজ,এতে থাকা পটাশিয়াম, ব্লাড প্রেসার কমাতে সাহায‍্য করে। সেইসঙ্গে হ‍ৃৎপিণ্ড ভাল রাখে, হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমায়৷   

৩) হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে, স্বাস্থ্যকর হাড় গঠনে ক্যালসিয়াম ছাড়াও অন্যান্য পুষ্টির প্রয়োজন। ম্যাগনেসিয়াম তাদের মধ্যে একটি। কাঁঠালের বীজে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম থাকে যা ক্যালসিয়াম শোষণে সাহায্য করে এবং হাড় মজবুত করে। 

 ৪) কাঁঠালের বীজ মেটাবলিজম বাড়ায়। কাঁঠালের বীজে কার্বোহাইড্রেট থাকায় এটি শরীরের শক্তি বাড়ায়৷ বিভিন্ন পুষ্টিবিদ মনে করেন,‘‘কাঁঠালের বীজে , ভরপুর বি-কমপ্লেক্স ভিটামিন রয়েছে, যা খাদ্যকে শক্তিতে রূপান্তরিত করতে এবং স্বাস্থ্যকর বিপাককে সমর্থন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে,"।

 ৫) মেয়েদের মধ্যে অ্যানিমিয়ায় আক্রান্তের সংখ্যা পুরুষদের তুলনায় বেশী। এই কাঁঠালের বীজ অ্যানিমিয়া প্রতিরোধে সাহায্য করে। এছাড়াও কাঁঠালের বীজে আয়রন আছে৷ এই আয়রন দেহে লোহিত কনিকার মাত্রা বাড়ায় ৷ দেহের নানান গুণাবলি বজায় রাখতে কাঁঠালের বীজ সহায়ক।  

উপরিউক্ত উপকারের জন্য কাঁঠালের বীজ কার্যকরী। তাই কাঁঠালের বীজ ফেলে না দিয়ে সেদ্ধ করে খাদ্য তালিকায় অবশ্যই রাখুন।  

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…