Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Country

1 year ago

Delhi Assembly Session Updates: বিজেন্দ্র গুপ্তাকে চিঠি অতিশীর, অধ্যক্ষের কাছে একগুচ্ছ নালিশ বিরোধী দলনেত্রীর

Atishi Marlena
Atishi Marlena

 

নয়াদিল্লি, ২৮ ফেব্রুয়ারি : একগুচ্ছ অভিযোগ জানিয়ে দিল্লি বিধানসভার অধ্যক্ষ বিজেন্দ্র গুপ্তাকে চিঠি লিখলেন দিল্লির বিরোধী দলনেত্রী অতিশী মারলেনা। দিল্লি বিধানসভার অধ্যক্ষকে পাঠানো চিঠিতে অতিশী উল্লেখ করেছেন, "২৫ উপ-রাজ্যপালের ভাষণ চলাকালীন, শাসক দলের বিধায়করা 'মোদী-মোদী' স্লোগান তোলেন, যেখানে বিরোধী বিধায়করা বাবা সাহেব ডঃ ভীমরাও আম্বেদকরের মতামতকে সম্মান জানিয়ে 'জয় ভীম' স্লোগান তোলেন। এটা খুবই দুর্ভাগ্যজনক যে, শাসক দলের কোনও বিধায়কের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি, কিন্তু 'জয় ভীম' স্লোগান দেওয়ার জন্য বিরোধী দলের ২১ জন বিধায়ককে ৩ দিনের জন্য বিধানসভা থেকে সাসপেন্ড করা হয়েছে।"

অতিশী চিঠিতে আরও লেখেন, "এই অবিচার এখানেই থামেনি, গতকাল যখন বরখাস্ত হওয়া বিধায়করা গণতান্ত্রিক উপায়ে বিধানসভা চত্বরে উপস্থিত গান্ধীজির মূর্তির সামনে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে যাচ্ছিলেন, তখন তাদের বিধানসভার গেটের ২০০ মিটার আগে থামিয়ে দেওয়া হয়েছিল এবং বিধানসভা চত্বরে প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছিল। এটা শুধু বিধায়কদেরই নয়, জনগণের দেওয়া জনাদেশকেও অপমান...আপনি এই বিধানসভার অভিভাবক। অভিভাবকের দায়িত্ব হল সকল বিধায়কের সঙ্গে সমান ন্যায়বিচার করা, তা সে শাসক দলেরই হোক অথবা বিরোধীদের। আমি আপনাকে গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা করার জন্য অনুরোধ করছি এবং নিশ্চিত করতে চাই, যে কোনও বিধায়ক যেন তার সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত না হয়।"


You might also like!