Jaipur News: কচুরির দাম মাত্র ২০ টাকা, কিন্তু লোকসান ২০ লাখ! ব্যবসায়ীর সঙ্গে কী ঘটল?

The video of the incident has now gone viral on social media
The video of the incident has now gone viral on social media

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  হাতে কচুরির বাটি নিয়ে রাস্তার ধারে স্কুটি দাঁড় করিয়ে খাচ্ছিলেন এক ব্যবসায়ী। আচমকাই তাঁর পাশে এসে দাঁড়ায় একটি বাইক। কিছু বুঝে ওঠার আগেই স্কুটির সামনে রাখা ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় বাইক আরোহীরা। ব্যবসায়ীর দাবি, ওই ব্যাগে ছিল ২০ লক্ষ টাকা। চোখের সামনে এত বড় অঙ্কের টাকা ছিনতাই হয়ে গেলেও কিছু করার সুযোগ পাননি তিনি। হাতে কচুরি নিয়েই দুষ্কৃতীদের পালিয়ে যেতে দেখেন ওই ব্যবসায়ী। রাজস্থানের জয়পুরের নাহারগড় থানা এলাকার এই দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা ধরা পড়েছে রাস্তার সিসিটিভি ক্যামেরায়। ইতিমধ্যেই সেই ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্কুটির সামনে ব্যাগটি ঝুলিয়ে রেখে রাস্তার ধারের একটি দোকান থেকে কচুরি কিনে খাচ্ছিলেন ওই ব্যক্তি। সেই সময় অন্য বাইকে চেপে এসে দুই ব্যক্তি তাঁর স্কুটিতে ঝোলানো ব্যাগটি হাতিয়ে চম্পট দেয়। ব্যাগ চুরি হতে দেখে তাদের পিছনে ধাওয়া করেন ওই ব্যবসায়ী। তবে দুষ্কৃতীদের ধরা যায়নি বলে খবর। 

অন্যদিকে অভিযুক্তদের শনাক্ত করতে এলাকার সব সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। দু’জনের মাথায় হেলমেট ছিল। ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে নাহারগড় থানায় দায়ের করা হয়েছে মামলা। ঘটনার তদন্তে নেমে ওই বাইকের নম্বর ও চুরির পর কোনদিকে পালিয়েছে বাইক আরোহীরা, তা খোঁজার চেষ্টা করছে পুলিশ।  

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…