Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

Country

5 months ago

Himachal sees heavy rain: হিমাচল ও পঞ্জাবে বৃষ্টি অব্যাহত, দিল্লিতে মনোরম আবহাওয়া

Commuters use an umbrellas during rain in Shimla. Tribune
Commuters use an umbrellas during rain in Shimla. Tribune

 

নয়াদিল্লি, ৪ মে : হিমাচল প্রদেশে ফের শুরু হয়েছে বৃষ্টি। বিগত ২৪ ঘণ্টায় এতটাই বৃষ্টি হয়েছে যে, ঠান্ডা আরও বেড়ে গিয়েছে। শিমলা, কাংড়া, মান্ডি প্রভৃতি জেলায় বৃষ্টি হয়। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৭ মে পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকবে হিমাচলে। আগামী ২৪ ঘণ্টার জন্য শিমলা, কুল্লু, কাংড়া, সোলান, মান্ডি এবং সিরমৌর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে।

অন্যদিকে, আবহাওয়া দফতর জানিয়েছে, পঞ্জাবে আগামী ৮ মে পর্যন্ত ঝড়-বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। ৪-৫ মে পঞ্জাবে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও ৬, ৭ ও ৮ মে পঞ্জাবের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরাখণ্ডের বিভিন্ন অংশেও থেমে থেমে বৃষ্টি হচ্ছে, যার ফলে তাপমাত্রা কমছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দিনগুলিতেও এমন পরিস্থিতি বজায় থাকবে। রাজধানী দিল্লিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সৌজন্যে মনোরম হয়ে উঠেছে দিল্লির আবহাওয়া।

You might also like!