Bastar Dussehra 2026: বস্তার দশেরায় যোগ দিতে শুক্রবার জগদলপুরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

President Droupadi Murmu
President Droupadi Murmu

 

রায়পুর, ২৩ অক্টোবর : ছত্তিশগড়ের বিশ্ববিখ্যাত বস্তার দশেরা উৎসবে যোগ দিতে শুক্রবার জগদলপুরে পৌঁছবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, তিনি মা দন্তেশ্বরী মন্দিরে পুজো দেবেন এবং সিরহাসার ভবনে আয়োজিত ঐতিহ্যবাহী মুরিয়া দরবারে অংশ নেবেন। পরে লালবাগ ময়দানে একটি জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তাঁর। কর্মসূচি অনুযায়ী, শুক্রবার জগদলপুর বিমানবন্দরে নামবেন রাষ্ট্রপতি। সেখান থেকে তিনি মা দন্তেশ্বরী মন্দিরে যাবেন এবং পুজো-অর্চনা করবেন। এরপর দুপুর সিরহাসার ভবনে মুরিয়া দরবারের অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

বস্তার দশেরার অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহ্য মুরিয়া দরবার। এই অনুষ্ঠানে স্থানীয় রীতিনীতি, জনপ্রতিনিধিদের ভূমিকা এবং আঞ্চলিক বিভিন্ন বিষয় বিশেষ গুরুত্ব পায়। রাষ্ট্রপতির এই অনুষ্ঠানে যোগদানকে বস্তারের সাংস্কৃতিক ঐতিহ্য ও আদিবাসী পরম্পরার দিক থেকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। মুরিয়া দরবারের পর লালবাগ ময়দানে আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির সফর উপলক্ষে জগদলপুরে উপস্থিত থাকবেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই–ও।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…