Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

Country

1 month ago

Himachal Weather Forecast: হিমাচলের ৬টি জেলায় কমলা সতর্কতা, বৃষ্টিতে বন্ধ ১২৪টি সড়ক

Himachal Pradesh orange alert
Himachal Pradesh orange alert

 

শিমলা, ১১ আগস্ট : হিমাচল প্রদেশে এই মুহূর্তে সক্রিয় রয়েছে বর্ষা। পাহাড়ি এই রাজ্যের ৬টি জেলায় জারি রয়েছে ভারী বৃষ্টির কমলা সতর্কতা। বৃষ্টিজনিত কারণে ইতিমধ্যেই হিমাচল প্রদেশে ১২৪টি সড়ক বন্ধ রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারী বর্ষণের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির পর রাজ্যজুড়ে ১২৪টি রাস্তা এখনও বন্ধ রয়েছে; পাশাপাশি প্রায় ২৫৫টি ট্রান্সফরমার ও ১৭টি জল সরবরাহ প্রকল্পও অচল হয়ে আছে। রাজ্য জরুরি কার্যক্রম কেন্দ্রের তথ্য অনুযায়ী, বন্ধ হয়ে যাওয়া সড়কগুলির মধ্যে মান্ডিতে ৫১টি, কুল্লুতে ৩৯টি, শিমলায় ১৩টি, চাম্বায় সাতটি, সিরমৌরে ছয়টি, কাংড়ায় পাঁচটি এবং উনায় তিনটি সড়ক রয়েছে। শিমলা, কাংড়া, কুল্লু, সিরমৌর-সহ বিভিন্ন জেলায় রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা।

You might also like!