Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

Country

1 month ago

Vande Mataram row: সরকারের নির্দেশে ‘না’! পুরো ‘বন্দে মাতরম’ নয়, দুটি স্তবকই গাইবে কংগ্রেস

Rahul Gandhi at AICC OBC Meet
Rahul Gandhi at AICC OBC Meet

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বন্দে মাতরম নিয়ে বিতর্কের মধ্যেই নিজেদের অবস্থান স্পষ্ট করল কংগ্রেস। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ছ’টি স্তবকের সম্পূর্ণ গান নয়, ঐতিহাসিকভাবে কংগ্রেসের অধিবেশনগুলিতে যে দু’টি স্তবক গাওয়া হয়ে এসেছে, ভবিষ্যতেও সেই দু’টি স্তবকই গাওয়া হবে। সরকারের তরফে সম্পূর্ণ ‘বন্দে মাতরম’ গাওয়ার যে নির্দেশ দেওয়া হয়েছে, তা মানা হবে না বলেই স্পষ্ট করেছে কংগ্রেস। অর্থাৎ, দীর্ঘদিনের প্রচলিত দু’টি স্তবকেই সীমাবদ্ধ থাকবে দলের কর্মসূচিতে ‘বন্দে মাতরম’ গাওয়া। 

বস্তুত ‘বন্দে মাতরম’ নিয়ে মোদি সরকারের সঙ্গে সংঘাতের পথে কংগ্রেস। তাদের বক্তব্য, কংগ্রেস তার নিজের অনুষ্ঠানে ‘বন্দে মাতরমে’র দু’টি স্তবকই গাইবে। এই অবস্থান স্পষ্ট করে গোয়ায় কংগ্রেসের সম্মেলনে বন্দে মাতরমের দু’টি স্তবক গাওয়া হয়েছিল। এ প্রসঙ্গে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, “গত নব্বই বছর ধরে ‘বন্দে মাতরম’ একভাবে গাওয়া হচ্ছে। আজ কোনও সরকার এসে তা বদলে দিতে পারে না। তা হলে কাল যে সরকার আসবে, সে আবার নতুন নিয়ম করবে।” 

মল্লিকার্জুন খাড়গের বক্তব্য, জাতীয় স্তোত্রর আদি সংস্করণ গাওয়া যদি অপরাধ হয়ে থাকে তবে মহাত্মা গান্ধী, দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা উচিত। খাড়গে বলেন, “ওরা কী অভিযোগই বা দায়ের করবে? আমরা সেই ‘বন্দে মাতরম’ই গেয়েছি যা মহাত্মা গান্ধী গেয়েছিলেন। জওহরলাল নেহরু যা গেয়েছিলেন। এমনকী প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর নেতৃত্বাধীন তাঁদের কেন্দ্রীয় সরকারও যা গেয়েছিল। আর মুখ্যমন্ত্রী হিসেবে ১২ বছর ধরে তিনিও (প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি) সেই একই ‘বন্দে মাতরম’ গেয়েছেন, যা তিনি এত বছর ধরে গেয়ে আসছেন।” খাড়গে আরও বলেন, “যদি এটি অপরাধ হয়, তবে তারা ১৮ বছর ধরে এই অপরাধই করে আসছেন। যদি এটি একই ধরনের অপরাধ হয়, তবে মহাত্মা গান্ধীর বিরুদ্ধে মামলা দায়ের করুন।”

উল্লেখ্য, স্বাধীনতা দিবসে কংগ্রেস সদর দপ্তরে ‘বন্দে মাতরম’ গাইতে বাধাদানের অভিযোগে সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর বিরুদ্ধে সোমবার দিল্লি পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের হয়েছে। ভাইরাল একটি ভিডিওতে দেখা গিয়েছে, অনুষ্ঠানের এক পর্যায়ে জাতীয় স্তোত্র ‘বন্দে মাতরম’ পরিবেশন করছেন কয়েকজন তরুণী। সেই সময় সোনিয়া এমন কিছু অঙ্গভঙ্গি করেন, যা দেখে মনে হচ্ছে তিনি কর্মীদের ‘বন্দে মাতরম’ গাওয়া বন্ধের নির্দেশ দিচ্ছেন। কংগ্রেস সোনিয়ার ওই আচরণের সাফাই দেওয়ার চেষ্টা করলেও শেষমেশ নিজেদের অনুষ্ঠানে যে জাতীয় স্তোত্র পুরোটা গাইবে না সেটা একপ্রকার স্পষ্ট। যদিও এ নিয়ে হাত শিবিরের অন্দরে দ্বিমত রয়েছে। কারও কারও মতে, এই ইস্যুতে একই সঙ্গে জাতীয়তাবাদ এবং হিন্দুত্ব জড়িয়ে। ফলে এক্ষেত্রে অতি সন্তর্পণে পা ফেলা উচিত হাত শিবিরের। বুধবার কংগ্রেসের কার্যকরী সমিতির বৈঠকে এ নিয়ে আলোচনা হতে পারে।

You might also like!