Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

Country

5 months ago

Bihar Cabinet Ministers Portfolio : বিহারে মন্ত্রীদের দফতর বণ্টন, সম্রাট চৌধুরীর হাতে স্বরাষ্ট্র, নিশান্ত কুমার পেলেন স্বাস্থ্য বিভাগ

Bihar Chief Minister Samrat Choudhary
Bihar Chief Minister Samrat Choudhary

 

পাটনা, ৮ মে  : সম্রাট চৌধুরী সরকারের মন্ত্রিসভা সম্প্রসারণের পর গত রাতে মন্ত্রীদের মধ্যে দফতর বণ্টন করা হয়েছে। মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী স্বরাষ্ট্র, সাধারণ প্রশাসন এবং নজরদারির মতো গুরুত্বপূর্ণ বিভাগগুলি নিজের হাতে রেখেছেন। এবারের দফতর বণ্টনে একটি বড় রদবদল লক্ষ্য করা গেছে। ঐতিহ্যগতভাবে জেডিইউ-এর কাছে থাকা শিক্ষা দফতর এবার বিজেপির হাতে এবং বিজেপির কাছে থাকা স্বাস্থ্য দফতর এবার জেডিইউ-এর ঝুলিতে গিয়েছে।

বিহারে প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের পুত্র নিশান্ত কুমারকে স্বাস্থ্য দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে। বিজেপির মিথিলেশ তিওয়ারি হয়েছেন রাজ্যের নতুন শিক্ষামন্ত্রী। প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী বিজয় সিনহাকে কৃষি দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে। নীতিশ মিশ্রকে নগর উন্নয়ন ও আবাসন এবং দিলীপ জয়সওয়ালকে রাজস্ব ও ভূমি সংস্কার দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে। রামকৃপাল যাদব পেয়েছেন সমবায় বিভাগ এবং বুলো মন্ডলকে জ্বালানি মন্ত্রী করা হয়েছে। ইঞ্জিনিয়ার শৈলেন্দ্র কুমার সড়ক নির্মাণ এবং বিজয় কুমার চৌধুরী জলসম্পদ ও সংসদীয় বিষয় দফতরের দায়িত্ব সামলাবেন। লেশি সিংকে ভবন নির্মাণ এবং দামোদর রাওয়াতকে পরিবহন মন্ত্রী করা হয়েছে।

শ্রবণ কুমারের বিভাগ অপরিবর্তিত রয়েছে, তিনি পল্লী উন্নয়ন দফতরেই থাকছেন। সঞ্জয় সিং টাইগার উচ্চশিক্ষা ও আইন এবং অশোক চৌধুরী খাদ্য ও উপভোক্তা সুরক্ষা দফতরের দায়িত্ব পেয়েছেন। ভগবান সিং কুশওয়াহাকে পরিকল্পনা ও উন্নয়ন এবং মদন সাহনিকে আবগারি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিভাগ দেওয়া হয়েছে। সন্তোষ কুমার সুমন ক্ষুদ্র জলসম্পদ এবং রমা নিষাদ অনগ্রসর ও অতি অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের দায়িত্ব পেয়েছেন। রত্নেশ সদা দুর্যোগ ব্যবস্থাপনা এবং শীলা মন্ডল বিজ্ঞান, প্রযুক্তি ও কারিগরি শিক্ষা দপ্তরের মন্ত্রী হয়েছেন। কেদার প্রসাদ গুপ্ত পর্যটন এবং সুনীল কুমার গ্রামীণ কাজ বিভাগ সামলাবেন।

জাতীয় শ্যুটার শ্রেয়সী সিং শিল্প ও ক্রীড়া মন্ত্রী হয়েছেন। একমাত্র সংখ্যালঘু মুখ হিসেবে মহম্মদ জামা খান সংখ্যালঘু কল্যাণ দফতর পেয়েছেন। নন্দ কিশোর রাম দুগ্ধ, মৎস্য ও পশুপালন এবং প্রমোদ কুমার খনি, ভূতত্ত্ব ও সংস্কৃতি দফতরের দায়িত্ব পেয়েছেন। শ্বেতা গুপ্ত সমাজকল্যাণ, দীপক প্রকাশ পঞ্চায়েতি রাজ, সঞ্জয় কুমার চিনি শিল্প, সঞ্জয় কুমার সিং জনস্বাস্থ্য প্রকৌশল এবং রামচন্দ্র প্রসাদ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন দফতরের দায়িত্ব সামলাবেন। বিহারে নতুন সরকারের এই দফতর বণ্টনের পর প্রশাসনিক স্তরে কর্মতৎপরতা বাড়বে বলে মনে করছে রাজনৈতিক মহল।

You might also like!