Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

Country

1 month ago

Karnataka Bandh :কাবেরী জলবণ্টন ইস্যুতে কর্ণাটক বনধ, খোলা রয়েছে স্কুল ও ব্যাঙ্ক

Karnataka Bandh
Karnataka Bandh

 

বেঙ্গালুরু, ১৩ আগস্ট : কাবেরী জল বন্টন ইস্যুতে বৃহস্পতিবার কর্ণাটক বনধের ডাক দিয়েছে কর্ণাটক ওক্কুটা। এছাড়াও বিভিন্ন কন্নড়পন্থী সংগঠনও বনধকে সমর্থন করেছে। রাজ্যের বিভিন্ন জায়গায় বনধের মিশ্র প্রভাব লক্ষ্য করা গিয়েছে। বনধ সত্ত্বেও কর্ণাটকে এদিন স্কুল, ব্যাঙ্ক, ফার্মেসি ও গণপরিবহন স্বাভাবিকভাবে সচল ছিল। বেঙ্গালুরু সিটি পুলিশ শান্তি ও সহযোগিতার আহ্বান জানিয়েছে।

সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে, কে আর পেট, শ্রীরাঙ্গাপত্তন, মাদ্দুর ও মান্ড্য তালুকে মদ বিক্রি নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছেন ডেপুটি কমিশনার। সব ধরনের মদের দোকান, বার ও রেস্তোরাঁ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, জেলার মধ্যে মদ বিক্রি, পরিবহন ও মজুত করার ওপরও নিষেধাজ্ঞা জারি করেছেন ডেপুটি কমিশনার।

You might also like!