PM Modi at Rozgar Mela: একবিংশ শতাব্দীর ভারতের আকাঙ্খা অনেক বেশি : প্রধানমন্ত্রী মোদী

PM Modi (File Picture)
PM Modi (File Picture)

 

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর: একবিংশ শতাব্দীর ভারতের আকাঙ্খা অনেক বেশি। মঙ্গলবার ভার্চুয়ালি রোজগার মেলায় অংশ নিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রোজগার মেলা কর্মসূচির অধীনে প্রায় ৫১ হাজার চাকরি প্রার্থীর হাতে এদিন নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর তিনি বলেছেন, "আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন নতুন ভারত এখন কী বিস্ময় করছে। এটা সেই ভারত, যে দেশ কয়েকদিন আগেই চাঁদে তেরঙা উত্তোলন করেছে। এই নতুন ভারতের স্বপ্ন অনেক উঁচু। একবিংশ শতাব্দীর ভারতের আকাঙ্খা অনেক বেশি।"

প্রধানমন্ত্রী বলেছেন, "আপনারা গত নয় বছরে দেখেছেন কীভাবে প্রযুক্তিগত রূপান্তরের মাধ্যমে প্রশাসনকে সহজ করা হয়। আধার কার্ড, ডিজিটাল লকার এবং ই-কেওয়াইসি ডকুমেন্টেশনের জটিলতার অবসান ঘটিয়েছে।" প্রযুক্তির ওপর জোর দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, "সরকারি প্রকল্পে প্রযুক্তির ব্যবহার দুর্নীতি, জটিলতা রোধ করে এবং বিশ্বাসযোগ্যতা ও স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করে।"

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…