Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

Country

5 months ago

J&K Weather Update: ৯ মে পর্যন্ত শুষ্ক আবহাওয়া জম্মু ও কাশ্মীরে, বৃষ্টি সম্ভাবনা নেই হিমাচলে

Dry weather in Jammu and Kashmir
Dry weather in Jammu and Kashmir

 

শ্রীনগর, ৬ মে : জম্মু ও কাশ্মীরের কোথাও আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী ৯ মে পর্যন্ত মূলত শুষ্ক থাকবে জম্মু ও কাশ্মীরের আবহাওয়া। তবে, ১০ থেকে ১২ মে আবারও বদলাতে পারে আবহাওয়া। ওই সময়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও দমকা হাওয়া বইতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার থেকে শনিবার পর্যন্ত মূলত শুষ্ক থাকবে জম্মু ও কাশ্মীরের আবহাওয়া। তবে, ১০-১২ মে আবারও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

অন্যদিকে, হিমাচল প্রদেশের উঁচু ও মাঝারি পার্বত্য অঞ্চলে ৭ মে পর্যন্ত হালকা বৃষ্টিপাত হতে পারে। তারপর ৮ ও ৯ মে হিমাচল প্রদেশের সর্বত্র আবহাওয়া শুষ্ক থাকবে। নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ১০ মে থেকে রাজ্যে আবারও ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে। আগামী কয়েকদিন হিমাচল প্রদেশের তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

You might also like!