Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

Country

1 month ago

Parliament Monsoon Session :অচল লোকসভার পর্দা নামল, ‘বন্দে মাতরম’-এর আবহে মুলতুবি অধিবেশন; বিতর্কে বিরোধীদের স্লোগান

Parliament Monsoon Session
Parliament Monsoon Session

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:কার্যত কোনও ফলপ্রসূ আলোচনা ছাড়াই শেষ হল সংসদের বাদল অধিবেশন। অধিবেশনের শেষদিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লিতে পড়ুয়াদের উপর নির্যাতনের অভিযোগ নিয়ে বিবৃতি দেবেন এবং তা নিয়ে আলোচনা হবে বলে প্রত্যাশা ছিল। কিন্তু বিরোধীদের বিক্ষোভে সেই সম্ভাবনাও ভেস্তে যায়। বৃহস্পতিবার সংসদে শাহ উপস্থিত হলেও তাঁর বক্তব্য রাখার সুযোগ মেলেনি। হইচই ও বিক্ষোভের জেরে অধিবেশন শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই মুলতুবি করে দিতে হয়।রাহুল গান্ধীর নেতৃত্বে বিরোধী শিবির সংসদের বাদল অধিবেশনের প্রায় গোটাটাই পণ্ড করার চেষ্টা করে গেল। নিত্যদিন সকালে সংসদে আসা, বিভিন্ন ইস্যু তুলে হট্টগোল করা এবং অধিবেশন মূলতুবি করতে বাধ্য করা। এই ছিল বিরোধীদের রুটিন। যার জেরে গোটা বাদল অধিবেশনে সেভাবে কোনও বিল নিয়ে আলোচনাই হয়নি। বৃহস্পতিবারও সেই একই রুটিন মেনে অধিবেশন শুরুতেই ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বিরোধীরা। তবে এদিন সংসদে এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর সামনেই বিক্ষোভ শুরু হয়।

স্পিকার ওম বিড়লা শুরুতেই বুঝতে পারেন, আজও আলোচনা সম্ভব নয়। তাই আসার সঙ্গে সঙ্গে তিনি জাতীয় গান অর্থাৎ বন্দে মাতরম বাজানোর নির্দেশ দেন। এতদিন পর্যন্ত অধিবেশনের সমাপ্তির দিন বন্দে মাতরমের প্রথম দুই স্তবকের সুর বাজানো হত। এই প্রথম পুরো গানটি বাজানো হল। ওই গানের সঙ্গে সঙ্গেই অনির্দিষ্টকালের জন্য অধিবেশন স্থগিত হয়ে গিয়েছে। সব মিলিয়ে বাদল অধিবেশনে ৮০ শতাংশের বেশি কাজের সময় অধিবেশন মূলতুবিই থেকে গিয়েছে। সরকার সব মিলিয়ে ১৯টি বিল পাশ করিয়ে নিয়েছে অতি সামান্য সময়ে।

প্রত্যাশা ছিল অধিবেশনের শেষদিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লিতে পড়ুয়াদের উপর নির্যাতন নিয়ে বিবৃতি দেবেন। পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কাও ছিল। কিন্তু বাস্তবে কিছুই হল না। উলটে সংসদের বাইরে বিরোধী শিবিরের কয়েকজন সাংসদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে রীতিমতো বিতর্কিত স্লোগান দিলেন। যা নিয়ে বিতর্ক হওয়া অবশ্যম্ভাবী। কংগ্রেস ও সমাজবাদী পার্টির কয়েকজন সাংসদকে বলতে শোনা যায়, ‘৫৬ ইঞ্চ কে ছোটা বান্দর, জলদি আও সংসদ কে আন্দর।

You might also like!