Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Country

1 year ago

An Intruder Shot Dead: পাঠানকোটে অনুপ্রবেশ রুখে দিল বিএসএফ, নিহত এক অনুপ্রবেশকারী

Pakistani Intruder Shot Dead By BSF (Symbolic picture)
Pakistani Intruder Shot Dead By BSF (Symbolic picture)

 

পাঠানকোট, ২৬ ফেব্রুয়ারি : পঞ্জাবের পাঠানকোটে অনুপ্রবেশ রুখে দিল সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। বিএসএফ-এর গুলিতে মৃত্যু হয়েছে এক অনুপ্রবেশকারীর। বুধবার সকালে বিএসএফ জানিয়েছে, বুধবার ভোরের আলো ফোটার আগেই পাঠানকোট এলাকায়, তাশপাটান বর্ডার আউট পোস্টের কাছে আন্তর্জাতিক সীমান্তে সন্দেহজনক গতিবিধি নজরে আসে। প্রথমে ওই অনুপ্রবেশকারীকে সতর্ক করে থেমে যেতে বলেন বিএসএফ জওয়ানরা। তারপরও সে এগিয়ে আসতে থাকে। ঝুঁকি রয়েছে, বুঝতে পেরে বিএসএফ জওয়ানরা গুলি চালান। এরপর ওই অনুপ্রবেশকারীর মৃত্যু হয়েছে। নিহত অনুপ্রবেশকারীর পরিচয় ও লক্ষ্য কি ছিল, তা খতিয়ে দেখছে বিএসএফ।

You might also like!