Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Country

1 year ago

Maha shivratri celebration:মহাশিবরাত্রিতে কাশী বিশ্বনাথ মন্দিরে ভক্তদের ঢল, শৈবতীর্থে পূজার্চনা

Maha shivratri celebration
Maha shivratri celebration

 

নয়াদিল্লি, ২৬ ফেব্রুয়ারি : দেশজুড়ে যথোচিত ধর্মীয় মর্যাদায় পালিত হচ্ছে মহাশিবরাত্রি। বুধবার সকাল থেকেই বিভিন্ন শৈবতীর্থে ভক্তদের ঢল নামে। চলে পূজার্চনা। বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরে চলে বিশেষ পূজার্চনা। হরিদ্বারের হর কি পৌরিতে গঙ্গায় পুণ্যস্নান করেন ভক্তরা। বিপুল সংখ্যক ভক্তরা মুম্বইয়ের শ্রী বাবুলনাথ মন্দিরে পৌঁছে মহা শিবরাত্রির উপাসনা করেন।

নাসিকের শ্রী ত্রিম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরেও মহা শিবরাত্রি উপলক্ষ্যে চলে বিশেষ পূজার্চনা। কলকাতার শিব মন্দির শ্রী আদি ভূতনাথ মন্দিরেও ভক্তদের ঢল নামে। মহা শিবরাত্রি উপলক্ষ্যে এদিন বিপুল সংখ্যক ভক্তরা শ্রী বাবা বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ মন্দিরে পৌঁছেছেন। নেপালের কাঠমান্ডুর পশুপতিনাথ মন্দিরেও বিশেষ পূজার্চনা করা হয়েছে এদিন।

You might also like!