Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Country

1 year ago

Ajay Maken: বিজেপি ও এএপি নিজেদের পরাজয় দেখতে পাচ্ছে : অজয় মাকেন

Ajay Maken
Ajay Maken

 

নয়াদিল্লি, ৫ ফেব্রুয়ারি : দিল্লি বিধানসভা নির্বাচনে কংগ্রেসের জয় নিয়ে আশা ব্যক্ত করলেন কংগ্রেস নেতা অজয় মাকেন। বুধবার সকালে দিল্লির রাজৌরি গার্ডেনের একটি বুথকেন্দ্রে গিয়ে নিজের ভোট দিয়েছেন অজয় মাকেন। ভোট দেওয়ার পর তিনি বলেছেন, বিজেপি ও এএপি নিজেদের পরাজয় দেখতে পাচ্ছে।

অজয় মাকেনের কথায়, "গত ১০ বছরে দিল্লিকে যদি কোনও কিছুর জন্য মনে করা হয়, তা হল মুখ্যমন্ত্রী বনাম উপ-রাজ্যপালের জন্য। কংগ্রেসের আমলে এমনটা কখনও হয়নি...জনগণ এখন কংগ্রেসকে স্মরণ করছে। কারণ, আমাদের মেয়াদে শুধু উন্নয়ন ছিল, দলগুলির মধ্যে কোনও লড়াই ছিল না।" অজয় আরও বলেছেন, বিজেপি এবং এএপি নিজেদের পরাজয় দেখতে পাচ্ছে এবং এই কারণেই তাঁরা সম্ভাব্য সবকিছু করছে, নির্বাচন কমিশনের উচিত উভয় দলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।"

You might also like!