Bengal Weather Forecast: রোদ ঝলমলে আকাশ, দক্ষিণ ও উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়ারই পূর্বাভাস

Weather Forecast Across North and South Bengal
Weather Forecast Across North and South Bengal

 

কলকাতা, ২২ অক্টোবর : কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী এক সপ্তাহ মূলত শুষ্ক থাকবে আবহাওয়া। একইরকম শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরবঙ্গেও। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, দক্ষিণ ও উত্তরবঙ্গে আগামী কয়েকদিন আবহাওয়ার উল্লেখযোগ্য কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। কলকাতার আবহাওয়াও প্রধানত শুষ্ক থাকবে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ ও উত্তরবঙ্গে আগামী কয়েকদিন আবহাওয়ার উল্লেখযোগ্য কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। আকাশ প্রধানত পরিষ্কার ও রোদ ঝলমলে থাকবে। বৃষ্টির পূর্বাভাস না থাকলেও বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ও তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলেও মূলত শুষ্ক ও পরিষ্কার আবহাওয়া বজায় থাকবে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…