Devendra Fadnavis Video: ‘হিন্দু-বিরোধী’ আচরণ করছে মেটা? ফড়ণবীসের ভিডিও ঘিরে আইনি লড়াইয়ের হুঁশিয়ারি VHP-র

Hindu Group After Meta Drops Video With Devendra Fadnavis
Hindu Group After Meta Drops Video With Devendra Fadnavis

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: মেটার বিরুদ্ধে এবার হিন্দু-বিরোধী মনোভাবের অভিযোগ তুলল বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসের একটি ভিডিওকে কেন্দ্র করেই শুরু হয়েছে বিতর্ক। অভিযোগ, মুম্বইয়ে আসন্ন ওয়ার্ল্ড হিন্দু কংগ্রেসে বিশ্বের বিভিন্ন প্রান্তের হিন্দু সম্প্রদায়ের মানুষকে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন ফড়ণবীস। কিন্তু আপলোডের কয়েক ঘণ্টার মধ্যেই ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে ভিডিওটি সরিয়ে দেওয়া হয় বলে দাবি। এই ঘটনায় ক্ষুব্ধ বিশ্ব হিন্দু পরিষদ। সংগঠনের হুঁশিয়ারি, অবিলম্বে ভিডিওটি পুনরায় প্রকাশ করতে হবে। অন্যথায় মেটার বিরুদ্ধে বড়সড় আইনি পদক্ষেপ করা হতে পারে। 

গত ২৬ অক্টোবর ‘বিশ্ব হিন্দু কংগ্রেস’ তাদের ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ভিডিওটি পোস্ট করেছিল। সেখানে জানানো হয়, আগামী ১৮ ও ২০ ডিসেম্বর মুম্বইয়ে বিশ্ব হিন্দু কংগ্রেস অনুষ্টিত হবে। যদিও কয়েক ঘণ্টার মধ্যে ভারতে ওই ভিডিওটিকে ব্লক করে মেটা। পরদিন, অর্থাৎ ২৭ অক্টোবর ভিডিওটিকে পুনরায় আপলোড করা হলেও ফের মুছে ফেলা হয়। ‘ইনফরমেশন টেকনোলজি (ইন্টারমিডিয়ারি গাইডলাইনস অ্যান্ড ডিজিটাল মিডিয়া এথিক্স কোড) রুলস’-এর অধীনে আইনি প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে মেটার তরফে জানানো হয়, “আপনার ভিডিওটি ভারতে উপলব্ধ নয়”। কেন ভারতে নিষিদ্ধ করা হল ভিডিওটিকে?

এই বিষয়ে মেটা সাফাই, “বিষয়বস্তুটিকে সীমাবদ্ধ করার জন্য একটি আইনি অনুরোধ পেয়েছি আমরা। এরপর আমাদের নীতিমালার অধিনে পর্যালোচনা করেছি এবং আইনি ও মানবাধিকার বিষয়ক মূল্যায়ন সম্পন্ন করেছি। পর্যালোচনার পর, যে সব স্থানে এই বিষয়বস্তু স্থানীয় আইনের পরিপন্থী, সেসব স্থানে আমরা এর ‘অ্যাক্সেস’ সীমাবদ্ধ করেছি।” বিশ্ব হিন্দু পরিষদের মুখপাত্র বিনোদ বনসল এবং বিশ্ব হিন্দু কংগ্রেসের পক্ষ থেকে মেটার এই পদক্ষেপকে ‘হিন্দু-বিরোধী পক্ষপাতদুষ্ট’ ও একতরফা পদক্ষেপ বলে দাবি করা হয়েছে। ভিএইচপির হুঁশিয়ারি, হয় ভিডিওটিকে অবিলম্বে পুনর্বহাল করতে হবে অথবা প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে মেটাকে। এছাড়াও এই বিষয়ে দেশের তথ্যপ্রযুক্তি মন্ত্রক এবং পুলিশ প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানানো হয়েছে। 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…