CM Wishes on Lakshmi Puja: সুখ ও সমৃদ্ধি কামনা করে কোজাগরী লক্ষ্মীপুজোর শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

CM Suvendu Adhikari
CM Suvendu Adhikari

 

কলকাতা, ২৫ অক্টোবর : কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মা লক্ষ্মীর কাছে সবার সুখ, সমৃদ্ধি ও সৌভাগ্য কামনা করেছেন মুখ্যমন্ত্রী। রবিবার সকালে সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী জানান, পবিত্র শ্রীশ্রী কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মা লক্ষ্মীর আশীর্বাদে সকলের জীবন সুখ, শান্তি, সমৃদ্ধি ও সৌভাগ্যে পরিপূর্ণ হয়ে উঠুক। জয় মা লক্ষ্মী।

উল্লেখ্য, দুর্গোৎসবের আনন্দ কাটতে না কাটতেই রবিবার রাজ্যজুড়ে ভক্তিভরে ঘরে ঘরে পালিত হচ্ছে কোজাগরী লক্ষ্মীর আরাধনা। উৎসবের এই পুণ্যলগ্নে রাজ্যবাসীর জীবনে শান্তি ও সৌভাগ্য কামনা করে দেবীর চরণে প্রার্থনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ধনধান্য ও সৌভাগ্যের অধিষ্ঠাত্রী দেবী মা লক্ষ্মীর চরণে সকলের সুখ, সমৃদ্ধি এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেছেন তিনি।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…