PM Modi on Mann Ki Baat’s 12 Years: মন কি বাত-এর ১৩৯ তম পর্বে ১২ বছরের পথচলার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর

Prime Minister Narendra Modi
Prime Minister Narendra Modi

 

নয়াদিল্লি, ২৫ অক্টোবর : 'মন কি বাত' অনুষ্ঠানের ১৩৯-তম পর্বে দেশবাসীর উদ্দেশে ভাষণ দিতে গিয়ে এই দীর্ঘ যাত্রার গুরুত্ব ও আবেগের কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১২ বছর আগের বিজয়াদশমীর পুণ্যলগ্নে শুরু হওয়া এই অনুষ্ঠানকে সাধারণ মানুষের নিরলস পরিশ্রম ও দেশের প্রতি তাঁদের অবদানকে উদযাপনের এক অনন্য মঞ্চ হিসেবে অভিহিত করেন তিনি।

রবিবার মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, "১২ বছর আগে বিজয়াদশমীর শুভক্ষণে আমরা 'মন কি বাত'-এর সূচনা করেছিলাম। সেই থেকে এখনও পর্যন্ত আমাদের এই যাত্রা নিরবচ্ছিন্নভাবে অব্যাহত রয়েছে। আপনারা সবাই এই যাত্রাপথে আমার সহযাত্রী এবং পথপ্রদর্শক। আমার কাছে 'মন কি বাত' দেশের সাধারণ মানুষের কঠোর পরিশ্রম, সাহস, দায়বদ্ধতা, নিষ্ঠা এবং সেবার মনোভাবকে উদযাপন করার এক অপূর্ব সুযোগ এনে দিয়েছে।"

দেশের প্রাচীন সংস্কৃতির প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, "আমাদের দেশে শতাব্দীর পর শতাব্দী ধরে তীর্থযাত্রার এক সুমহান ঐতিহ্য রয়েছে। আমার কাছে 'মন কি বাত' কোনও তীর্থযাত্রার চেয়ে কম নয়। এটি দেশের মানুষের অক্লান্ত প্রয়াসকে খুব কাছ থেকে উপলব্ধি করার এবং তাঁদের অমূল্য অবদানের প্রতি শ্রদ্ধা জানানোর এক পবিত্র সফর।"

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…