Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

Country

1 month ago

Abhishek Banerjee: হাই কোর্টের পর সুপ্রিম কোর্টে স্বস্তি অভিষেকের, বিদেশযাত্রায় মিলল অনুমতি

Supreme Court to Hear Abhishek Banerjee’s
Supreme Court to Hear Abhishek Banerjee’s

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য বড় স্বস্তির খবর। চোখের চিকিৎসার জন্য তাঁকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে সেই অনুমতির সঙ্গে রয়েছে একাধিক শর্ত। সর্বোচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী, সর্বোচ্চ তিন সপ্তাহ বিদেশে থেকে চিকিৎসা করাতে পারবেন অভিষেক। প্রয়োজনে দেশের অন্য কোনও শহরেও চিকিৎসা নেওয়ার সুযোগ থাকবে তাঁর। তবে বিদেশ যাওয়ার আগে কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনে এসএসকেএম হাসপাতালে গিয়ে স্বাস্থ্যপরীক্ষা করাতে হবে অভিষেককে। সেই চেক-আপের পরই বিদেশযাত্রার প্রক্রিয়া এগোবে। 

২০১৬ সালে দুর্ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখে বড় আঘাত লাগে। সিঙ্গাপুরে চিকিৎসা করানোর পর কিছুটা সামলে উঠেছিলেন তিনি। কিন্তু লাগাতার চিকিৎসা ও পর্যবেক্ষণের মধ্যে তাঁকে থাকতে হয়। প্রতি বছর বিদেশে গিয়ে চোখের চিকিৎসা অভিষেকের রুটিনের মধ্যে পড়ে। এবছরও তিনি জুলাই মাসের শেষদিকে বিদেশ যাওয়ার  জন্য আদালতের অনুমতি চান। যেহেতু ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পর ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, তাই আদালতের অনুমতি ছাড়া তিনি বিদেশ যেতে পারবেন না। কিন্তু কলকাতা হাই কোর্ট তাঁর বিদেশযাত্রার পক্ষে সায় দেয়নি। বিচারপতি সৌগত ভট্টাচার্য প্রশ্ন তুলেছিলেন, এখানে কি চিকিৎসা করানো যায় না? প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিক্যাল বোর্ড গড়ে এসএসকেএম হাসপাতালে চিকিৎসা করানো হোক। 

এর বিরোধিতায় অভিষেক আগে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন। কিন্তু সেই মামলা হাই কোর্টে ফেরত পাঠানো হয় এবং ফের খারিজ হয়। গত সপ্তাহে ফের অভিষেক শীর্ষ আদালতের দ্বারস্থ হন। সোমবার সেই মামলার শুনানিতে বিচারপতি জয়মাল্য বাগচীর পর্যবেক্ষণ, কারও বিরুদ্ধে মামলা চললেই তাঁকে বিদেশ যাওয়া থেকে আটকানো যায় না। দরকার হলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যেতেই পারেন। তাঁকে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট জমা রাখতে হবে। তিন সপ্তাহের জন্য দেশের বাইরে যাওয়ার ছাড় পাবেন।  তবে তার আগে এসএসকেএম হাসপাতালে চিকিৎসা করিয়ে সেখান থেকে বিদেশ যাওয়া যে প্রয়োজন, সেই সংক্রান্ত সার্টিফিকেট নিতে হবে।


You might also like!