Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

Country

1 month ago

Himachal Road Accident: ভয়াবহ বাস দুর্ঘটনায় হিমাচল প্রদেশে ১০ জনের মৃত্যু, আশঙ্কাজনক একাধিক

Himachal Pradesh Road Accident
Himachal Pradesh Road Accident

 

শিমলা, ৮ আগস্ট : হিমাচল প্রদেশের চাম্বায় ঘটল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। শনিবার ভোরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ১০০ ফুট গভীর খাদে পড়ে গিয়ে চালক ও কন্ডাক্টর সহ অন্তত ১০ জন যাত্রীর প্রাণহানি ঘটেছে। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও একাধিক যাত্রী।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোরে বাসটি যাত্রী নিয়ে গন্তব্যের দিকে যাচ্ছিল। চাম্বা এলাকার কাছে পৌঁছাতেই পাহাড়ি রাস্তায় আচমকা বাসটি নিয়ন্ত্রণ হারায় এবং হুড়মুড় করে গভীর খাদে গড়িয়ে পড়ে। বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ পৌঁছানোর আগেই তাঁরা প্রাথমিক উদ্ধারকাজে হাত লাগান। খাদের ভিতর থেকে একে একে রক্তাক্ত অবস্থায় যাত্রীদের উদ্ধার করার চেষ্টা চালানো হয়।

পরে ঘটনার খবর পেয়ে দ্রুত পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী ও উদ্ধারকারী দল। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত শুরু করেছে।

You might also like!