Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

Potoler Teljhol: ভাতের সঙ্গে জমিয়ে খেতে পারেন পটলের তেলঝোল! রইল রেসিপি

Potoler Teljhol (File Picture)
Potoler Teljhol (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বৈশাখ এখনও আসেনি। কিন্তু গরমের দারুণ, তপ্ত দিন হাজির হয়েছে। ফুলকপি, কড়াইশুঁটি, বিট, গাজর ছেড়ে বাজার ছেয়ে গিয়েছে পটলে। কিন্তু এই গরমে পটল ভাজা, আলু দিয়ে পটলের তরকারি কিংবা পটলের দোলমা কিছুই খেতে ইচ্ছে করছে না। পটল দিয়ে মাছের পাতলা ঝোল রাঁধতেই পারেন। কিন্তু সেই পদ আবার রুটি দিয়ে খেতে ভাল লাগবে না। ভাত বা রুটি— দুটো দিয়েই খাওয়া যায় এমন একটি পদ হল পটলের তেলঝোল। রাঁধাও সহজ, আবার খুব বেশি সময়ও লাগে না। রইল প্রণালী।

উপকরণ:

পটল: ৮-১০টি

সর্ষের তেল: ৬ টেবিল চামচ

কালো জিরে: আধ চা চামচ

গুঁড়ো হলুদ: আধ চা চামচ

কাঁচালঙ্কা: ২টি

নুন: স্বাদ অনুযায়ী

চিনি: সামান্য

ময়দা: ১ চা চামচ

প্রণালী:

১) প্রথমে পটলের খোসা ছাড়িয়ে, লম্বা করে কেটে, ধুয়ে রাখুন।

২) কড়াইতে সর্ষের তেল দিন। গরম হলে কালো জিরে ফোড়ন দিন।

৩) এ বার কেটে রাখা পটলগুলো দিয়ে হালকা করে ভেজে নিন। সঙ্গে দু'টি কাঁচালঙ্কা দিয়ে দিতে পারেন।

৪) এ বার ছোট একটি পাত্রে সামান্য হলুদ মিশিয়ে নিন। পটল ভাজা হলে সেই মিশ্রণ পটলের মধ্যে দিয়ে দিন। নুন, চিনি দিয়ে নাড়তে থাকুন।

৫) ভাল করে কষিয়ে নিয়ে গরম জল ঢেলে দিন। ঝোল যদি একটু ঘন করতে চান, তা হলে গরম জল দেওয়ার আগে সামান্য একটু ময়দা গুলে দিয়ে দিতে পারেন।

৬) আরও কিছু ক্ষণ নাড়াচাড়া করে উপর থেকে সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিন।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…